Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধ্বংসপুরী গাজায় ত্রাণ পাঠাতে প্রস্তুত মিশর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তায় ত্রাণ পৌঁছনোর ঘোষণা করেছে মিশর। রাফাহ ক্রসিং-এর মাধ্যমে এই ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মিশরের সিনাই থেকে ত্রাণ বহনকারী প্রায় ২০টি ট্রাক পৌঁছে দেওয়া হবে। রাফাহ ক্রসিং মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ যা গাজার একেবারে দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরও দুটি সীমান্তপথ রয়েছে, যা ইজরায়েলি হামলায় সম্পূর্ণরূপে বন্ধ।  ফলে মিশরের এই সীমান্ত পথটিই এখন গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা। 

তবে এই সংঘর্ষে মিশর এই ক্রসিং বন্ধ করে দেবে বলেই আশঙ্কা চলছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, গাজার জন্য মানবিক সহায়তা সামগ্রীপূর্ণ একটি বিমান উত্তর সিনাইয়ের আল-আরিশ বিমানবন্দরে ইতিমধ্যেই এসে পৌঁছেছে। রাফাহ সীমান্তের কাছে জ্বালানি ও মানবিক সহায়তা সামগ্রী বহনকারী কয়েক ডজন লরিও এখন গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তবে গাজার শরণার্থীদের মিশরে নেওয়া যাবেনা বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। তিনি বলেন,  গাজায় এখন যা ঘটছে তা হল বেসামরিক বাসিন্দাদের আশ্রয় নিতে এবং মিশরে চলে যেতে বাধ্য করার একটি প্রচেষ্টা চলছে, যা মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।  

পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট বলেন,’কায়রো ইতিমধ্যেই সতর্ক করেছে যে, যদি ফিলিস্তিনিরা তাদের ভূমি ছেড়ে চলে যায়, তাহলে এটি ফিলিস্তিনিদের রাষ্ট্রের আশা ম্লান হয়ে যাবে। যদি এমন কোনো চুক্তি হতে দেখা যায়। তাহলে এটি মিশর সরকারের জন্যও খুব বিপজ্জনক হবে। আরব বিশ্বে ক্ষোভ দেখা দেবে। যেকোনও শরণার্থীর ঢল মিশরের বর্তমান অর্থনৈতিক সঙ্কটকে আরও গভীর করবে এবং অশান্ত সিনাই অঞ্চলে নিরাপত্তার আশঙ্কা বাড়াবে।’

এক শতাব্দী পর মিসরে পাওয়া গেল আরও এক ফেরাউনের রাজ সমাধি

মিশরে বাসভবন ধসে নিহত অন্তত ১০, নিখোঁজ অনেকে

নয়া পালক মিশরের মুকুটে, ম্যালেরিয়ামুক্ত দেশের তকমা দিল WHO

গাজায় যুদ্ধবিরতির জন্য মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

গাজা-ইজরায়েল সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি মিশরের

প্রতি ১০ মিনিটে গাজায় প্রাণ হারাছে একটি করে শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রেসিডেন্ট হলে মুসলিমদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইজরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৩,৩৩৪ শিশু, ধ্বংসস্তুপে চাপা ১,০০০

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00