Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবারও ভূমিকম্প ফিলিপাইনে, রিখটার স্কেলে মাত্রা ৬ দশমিক ৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। সোমবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে ফিলিপাইনের মিন্দানাওতে এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে পরপর টানা তিন দিন ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

রয়টার্সের সূত্রে খবর, সোমবার ভোরের ভূমিকম্পে ফিলিপাইনের মিন্দানাওতে এখনও পর্যন্ত কেনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল) গভীরে আঘাত হানে। শনিবারের ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির আর কোনও আশঙ্কা নেই। গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর আগে, রবিবার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার কম্পনে কেঁপে উঠেছিল এই ভূখণ্ডটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়। তার আগের দিন শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যাতেও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্প এবং সুনামির আতঙ্কের কারণে হাজার হাজার বাসিন্দা বাড়ি ছাড়া। তারই মধ্যে কয়েকটি শহর রাতারাতি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তীব্র ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বলয় হিসেবে পরিচিত জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত্ব ফিলিপাইন। প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার” বরাবর অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প একটি দৈনন্দিন ঘটনা। 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00