Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাম্প অভিযুক্ত হওয়ায় খুশিতে শ্যাম্পেন খুললেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস

বৃহস্পতিবারই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে ম্যানহাটন আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: তাঁর সঙ্গে যৌন সম্পর্ক চাপা দিতে গিয়ে উল্টে ফেঁসে গিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারই ম্যানহাটন আদালত ঘুষ দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত করার পরেই উ‍ৎসব পালনে মেতে উঠেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। শ্যাম্পেনের বোতল খুলেই জয় উদযাপন করেছেন তিনি। সেই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে তাঁর দুঃসাহসী লড়াইয়ে পাশে থাকার জন্য অনুরাগীদের বিশেষ ধন্যবাদও জানিয়েছেন।

নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তাঁদের যৌন সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য এক লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ‌ওই অভিযোগেই ম্যানহাটন আদালত রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতাকে অভিযুক্ত করেছে। আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে মামলার বিচার শুরু হওয়ার কথা। ওই দিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের পুরনো শয্যাসঙ্গী অভিযুক্ত হওয়ার পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলস। তাতে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘সমর্থন এবং ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! ম্যানহাটন আদালতের নির্দেশের পরেই আমার কাছে অসংখ্য বার্তা এসে পৌঁছেছে। কিন্তু সব বার্তার জবাব দিওতে পারছি না। আমি এই মুহুর্তে আমার শ্যাম্পেন সবার মধ্যে ছিটিয়ে দিতে পারছি না। অনেকে অটোগ্রাফ চেয়েছেন। তার জন্য কিছুদিন আটপেক্ষা করতে হবে।’ ইতিমধ্যেই ৬৬ হাজারের বেশি মানুষ ভালবাসার ইমোজি দিয়েছেন ওই টুইটে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00