Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পরে পাকিস্তানে বেড়েছে গাধার সংখ্যা

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করতে গিয়ে এমন তথ্যই জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী ইশাক দার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে থাকা পাকিস্তানে গত এক বছরে বেড়েছে গাধার সংখ্যা। ইমরান খানকে হঠিয়ে শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে দেশে হু-হু করে বেড়েছে গাধার সংখ্যা। এক বছরে এক লাখের বেশি বেড়েছে গাধা। বর্তমানে দেশে গাধার সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লক্ষে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করতে গিয়ে এমন তথ্যই জানিয়েছেন দেশের অর্থমন্ত্রী ইশাক দার।

পাকিস্তানের অর্থনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গবাদি পশু। দেশের গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পশুপালন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবলম্বন। ৮০ লাখের বেশি মানুষ গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। আয়ের ৩০ থেকে ৪০ শতাংশ আসে পশু এবং পশুর মাংস বিক্রি করে। প্রতি বছর বিদেশে প্রাণিসম্পদ বিক্রি বাবদ মোটা অঙ্কের টাকা আয় করে সরকার। দেশের মোট রফতানি আয়ের ২.১ শতাংশ আসে প্রাণিসম্পদ রফতানি থেকে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জাতীয় সংসদে যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন তাতে বলা হয়েছে, দেশে গত এক বছরে গাধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষে। গরুর সংখ্যা বেড়ে হয়েছে ৫ কোটি ৫৫ লাখ। মোষের সংখ্যা  সাড়ে ৪ কোটি, ভেড়ার সংখ্যা ৩ কোটি ২৩ লাখ এবং ছাগলের সংখ্যা বেড়ে ৮ কোটি ৪৭ লাখে দাঁড়িয়েছে। তবে উট, ঘোড়া ও খচ্চরের সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি।  দেশে এখন উটের সংখ্যা ১১ লাখ, ঘোড়ার সংখ্যা ৪ লাখ এবং খচ্চরের সংখ্যা ২ লাখ

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00