Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ও খুব পরিশ্রমী’ স্ত্রী মেলানিয়াকে চুমু খেয়ে প্রশংসায় ভরিয়ে দিলেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিতে গিয়ে আনন্দে ফেটে পড়েন ট্রাম্প।এদিন ট্রাম্পের পরিবারের সকলে উপস্থিত ছিল। ট্রাম্পের সঙ্গেই মঞ্চে উঠেছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যেরা। ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

এরপরই নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। সবাইকে ধন্যবাদ দিয়ে প্রাক্তন এই প্রেসিডেন্ট জানান, ‘এটা দুর্দান্ত একটা মুহূর্ত। আমরা ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের জয়। স্বর্ণযুগ তৈরির সময় এসেছে।’ এরপরে পরেই বিজয়ী হওয়ার জন্য স্ত্রীকে ধন্যবাদও জানান। মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। এই সময় উচ্ছ্বসিত ট্রাম্প আদর করে স্ত্রী মেলানিয়ার গালে চুমুও খান।

মেলানিয়ার প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে তাঁর লেখা বইয়ের প্রশংসা করেন ট্রাম্প। বইটিকে আমেরিকায় বিক্রি হওয়া ১ নম্বর (বেস্ট সেলার) বই বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মেলানিয়া দারুণ একটা কাজ করেছে। সবসময় মানুষের সেবায় এগিয়ে আসে। এর জন্য অনেক পরিশ্রম করেন তিনি বলে জানান। শুধু তাই নয়, মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেকের নাম ডাকেন তিনি।

আরও পড়ুন : ‘ইতিহাস গড়েছি’, প্রেসিডেন্ট পদে জয়ী হয়েই হুঙ্কার ট্রাম্পের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00