Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলছিল শেষকৃত্যের তোড়জোড়, আচমকা শ্বাস নেওয়ায় মহিলাকে ভর্তি করা হল হাসপাতালে

পরিবারের লোকজন ওই মহিলার শেষকৃত্য করার সময় আচমকা দেখতে পান তাঁকে শ্বাস নিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন তাঁকে। এরপর পরিবারের লোকজন ওই মহিলার শেষকৃত্য করার সময় আচমকা দেখতে পান তাঁকে শ্বাস নিতে। প্রাণের সাড়া পাওয়ার পর পুনরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার ইকুয়েডরে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ৭৬ বছর বয়সী বেলা মনতোয়া নামের এক বৃদ্ধাকে হাসপাতাল থেকে মৃত ঘোষণা করার পর বাড়িতে আনেন আত্মীয় পরিজনরা। শেষকৃত্যের আগে তাঁর পরনের কাপড় বদল করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন নিকটাত্মীয়রা। সেই সময় কফিনের ভিতরে আচমকা শ্বাস নিতে দেখা যায় ওই বৃদ্ধাকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে আসিসিইউতে ভর্তি করেন। অন্যদিকে বেঁচে থাকাবস্থায় কীভাবে তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা তা খতিয়ে দেখতে ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

একটি বিবৃতিতে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ওই নারীর হৃদযন্ত্রের কাজ একেবারে কমে গিয়েছিল ও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। সেই কারণে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00