Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেলা দেখাতে গিয়ে স্বামীর হাত থেকে ছিটকে পড়ে মারা গেলেন ট্রপিজ শিল্পী

মিসেস সান তাঁর স্বামী মিস্টার ঝাঙের সঙ্গে শূন্যে ট্রপিজে পারফর্ম (flying-trapeze performance) করছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর সঙ্গে খেলা দেখানোর সময় শূন্য থেকে ৩০ ফুট নীচে পড়ে মৃত্যু হল ট্রপিজ শিল্পীর (Acrobat)। চিনের আনহুই প্রদেশের (Anhui province) সুঝৌ (Suzhou) শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা গিয়েছে, ট্রপিজ শিল্পী মিসেস সান তাঁর স্বামী মিস্টার ঝাঙের সঙ্গে শূন্যে ট্রপিজে পারফর্ম (flying-trapeze performance) করছিলেন। সেই সময় ট্রপিজে তাঁর সঙ্গী অর্থাৎ স্বামীর ভুল রুটিনের কারণে আচমকা নীচে পড়ে যান তিনি। সেই সময় সানের স্বামী তাঁকে ধরতে ব্যর্থ হন। পড়ে যাওয়ার পরে ট্রপিজ শিল্পীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ট্রপিজ শিল্পীর দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রপিজে খেলা চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে বাক বিতন্ডা চলছিল। যদিও স্ত্রীর মৃত্যুর পর স্বামী ঝাঙ সংবাদমাধ্যমকে বলেন, তাঁদের মধ্যে কোনও মনোমালিন্য ছিল না। ঝগড়াও হয়নি তাদের মধ্যে।

অন্যদিকে সানের মৃত্যুর পর নিরাপত্তা ব্যবস্থায় খামতি ছিল বলে অভিযোগ উঠেছে। নীচে কোনও জাল বা পড়ে গেলে রক্ষা পাওয়া যাবে এমন কোনও ব্যবস্থা রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00