Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাইওয়ানে যাওয়ার জের, ন্যান্সি পেলোসির উপরে নিষেধাজ্ঞা জারি চিনের

এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার (USA) সঙ্গে চূড়ান্ত সঙ্ঘাতের পথে হাঁটল চিন (China)। ‘হুমকি’ অগ্রাহ্য করে তাইওয়ানে (Taiwan) পা রাখার অপরাধে শুক্রবার মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার (House Of Representatives Speaker) ন্যান্সি পেলোসির (Nancy Pelosi) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে শি চিনফিং সরকার (XI-PING Government)। এই প্রথম আমেরিকার কোনও শীর্ষ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ করার পথে হাঁটল বেজিং (Beijing)। যদিও পেলোসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটবে বলে মনে করছেন কূটনীতিবিদরা। এমনকী চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠাণ্ডা লড়াই আরও তীব্র হবে বলে আশঙ্কা তাঁদের।

এদিন চিনের বিদেশ মন্ত্রকের (China Foreign Ministry) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘চিনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে গর্হিত অপরাধ করেছেন পেলোসি (Nancy Pelosi)। চিনের সার্বভৌমত্ব ও ঐক্যের ক্ষেত্রে হস্তক্ষেপের কারণেই তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু পেলোসি নয়, তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে কী ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে, তা নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেয়নি চিনের বিদেশ মন্ত্রক।

বেজিংয়ের লাগাতার হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে গত বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপে-তে হাজির হয়েছিলেন মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি। আর ওই সফরের পরেই তাইওয়ানকে সবক শেখাতে চিনের পক্ষ থেকে যেমন সামরিক মহড়া শুরু করা হয়েছে, তেমনই তাইওয়ান প্রণালী লক্ষ্য করে ১১টি ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে চিনের লালফৌজ। এমনকী জাপানেও পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে টোকিও’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00