Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনের জনসংখ্যায় অস্বাভাবিক পতন, ধাক্কা অর্থবাজারেও

হ্রাস পেয়েছে জিডিপি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের মোট জনসংখ্যায় অস্বাভাবিক হারে পতন ঘটল। সে দেশের সর্বশেষ জনগণনার রিপোর্ট সে কথাই বলছে।

রিপোর্টে বলা হয়েছে, ৬০ বছরে এই প্রথমবার দেশের জনসংখ্যায় পতন ঘটল।  রিপোর্ট বলছে, ২০২২-য়ে চিনের মোট জনসংখ্যা ছিল ১,৪১১.৭৫ মিলিয়ন। যা তার আগের বছরের তুলনায় ০.৮৫ মিলিয়ন কম। জনসংখ্যা হ্রাস পাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে সরকারের পরিবার পিছু এক সন্তান নীতি, যা কার্যকর হয়েছিল ১৯৮০-তে। জনসংখ্যার বিস্ফোরণ দেখে চিন সরকারের আশঙ্কা ছিল, দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়তে পারে। দেখা দিতে পারে অভাবনীয় সংকট। পরিবার পিছু একের বেশি সন্তান হলে সেই পরিবারকে মোটা টাকা জরিমানার কথাও জানিয়ে দেয়। এই নীতি ব্য়ুমেরাং হয়ে ফিরতে পারে, সেই ভয়ে চিন সরকার পরিবারপিছু এক সন্তান নির্দেশিকা প্রত্যাহার করে নেয়। 

গত বছর  চিন সরকারের তরফ থেকে দম্পতিকে প্রজননে উৎসাহ দেওয়া শুরু হয়। সরকারের তরফ থেকে বলা হয়েছে, প্রতিটি পরিবার সর্বাধিক তিন সন্তানের জন্ম দিতে পারবে।  যদিও তাতে দেশের সার্বিক পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। আর  সে কথা  সরকারি রিপোর্টেই জানানো হল।  

জনসংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি চিনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অর্থবর্ষে তাদের মোট আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ছিল মাত্র তিন শতাংশ। ৪০ বছরে এই প্রথমজিডিপিতে পতন ঘটল।  বলা হচ্ছে, অতিমারীই এর মূল কারণ।  

আরও পড়ুন চিনে করোনার তাণ্ডবে ৩৫ দিনে মৃত্যু ৫৯ হাজার ৯৩৮ জনের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00