Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কপিল শর্মার ক্যাফেতে হামলা, কানাডায় লরেন্স বিষ্ণোই গ্যাংকে ‘সন্ত্রাসী’ ঘোষণার দাবি

কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য ফেডারেল সরকারের কাছে আবেদন জানাল কানাডার রক্ষণশীল (কনজারভেটিভ) পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুণ্ডাগিরি শেষ! কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য ফেডারেল সরকারের কাছে আবেদন জানাল কানাডার রক্ষণশীল (কনজারভেটিভ) পার্টি। তাদের দাবি, দেশ জুড়ে সহিংস অপরাধের উত্থানে তাঁদেরই মূল ভূমিকা রয়েছে। সিটি ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, অন্টারিও তে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে চাঁদাবাজির হুমকি, গুলি, ভয় দেখানোর ধারাবাহিকতা র পর এই পদক্ষেপ নেওয়া হল। যদিও লরেন্স বিষ্ণোই য়ের গ্যাংটি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছে। যার মধ্যে রয়েছে কানাডার সারেতে অবস্থিত জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার মালিকানাধীন ক্যাফেতে হামলা চালানোর ঘটনা। গত একমাসে কপিল শর্মার ক্যাফেতে দুইবার হামলা চালানো হয়েছে।

প্রথমবারের হামলার দায়ভার স্বীকার করে নিয়েছিল খালিস্তানি জঙ্গিরা, দ্বিতীয়বার হামলার দায় স্বীকার করে নিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। তাদের দাবি, কপিল শর্মার সদ্য শুরু হওয়া নেটফ্লিক্স শোয়ের প্রথম অতিথি হয়ে ছিলেন সুপারস্টার সলমান খান। সলমান খানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার জন্যেই কপিলের কানাডার ক্যাফেতে হামলা চালানো হয়েছে, আসলে বিষ্ণোই সম্প্রদায়ের প্রতীক কালো হরিণ শিকার করার জন্যে এখনও লরেন্স বিষ্ণোইয়ের চোখে অপরাধী সলমান খান। সেই কারণে সলমান খান একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে মৃত্যুহুমকিও পেয়েছে। এমনকী অভিনেতার ঘনিষ্ঠদেরও হুমকি দেওয়া হয়েছে। সেই কবলে পড়েছেন অভিনেতা কপিল শর্মাও। একটি প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের জুনে সারে গুরুদ্বারার সভাপতি এবং খালিস্তানের স্বাধীনতা কর্মী হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডেও লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংকে জড়িত থাকার অভিযোগ করেছে। পাশাপাশি কানাডার জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গরীকে লেখা একটি চিঠিতে, কনজারভেটিভ এমপি এবং জননিরাপত্তা সমালোচক ফ্র্যাঙ্ক ক্যাপুটো জোর দিয়ে বলেছেন যে, বিষ্ণোই গ্যাংকে চাঁদাবাজি এবং চরম সহিংসতা সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হোক।

রাজনৈতিক সদস্যরা প্রায়শই তাঁদের দ্বারা হুমকির শিকার হন। এই পদক্ষেপের আহ্বান জুলাই মাসে আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথের করা আবেদনের প্রতিধ্বনি, যিনি অটোয়াকে এই গ্যাংয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। অন্যান্য রাজনৈতিক নেতারাও একই দাবি জানিয়ে ছিলেন। এদিকে ভারত বারবার কানাডাকে গ্যাংস্টার দের বিরুদ্ধে দমন-পীড়নের জন্য অনুরোধ করেছে, যার মধ্যে গোল্ডি ব্রারও রয়েছে, যিনি একসময় বিষ্ণোই নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। ২০২২ সালে পঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যা কাণ্ডে তাঁর ভূমিকার অভিযোগে ভারতে ব্রার ওয়ান্টেড। তবে জানা গিয়েছে গোল্ডি ব্রার এবং বিষ্ণোই গত মাসে আলাদা হয়ে গিয়েছেন। যেটি বড় চিন্তার কারণ। লরেন্স বিষ্ণোই, মূলত পাঞ্জাবের বাসিন্দা, বর্তমানে ভারতের আহমেদাবাদের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী। কারাগারে থাকা সত্ত্বেও, তার বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং সীমান্তবর্তী অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।

‘শিগগিরই সবার হিসাব হবে’, ঝাড়খণ্ডের গ্যাংস্টার আমন সাহুর এনকাউন্টারের বদলা নেওয়ার হুমকি আনমোল বিষ্ণোইয়ের

ফের পুলিশের নিশানায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই, তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ

গায়কের বাড়িতে হানা বিষ্ণোই গ্যাংয়ের? গুলি চালানোর ঘটনায় কানাডায় ধৃত ১

সলমনের পর এবার পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবকে ফোনে প্রাণনাশের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

‘গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আসল গান্ধিবাদী’, দরাজ সার্টিফিকেট সাধ্বী প্রাচী’র

খলিস্তানিদের খতমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে দিল্লি, বিস্ফোরক অভিযোগ কানাডার

‘সলমান আমার বন্ধুই নয়’, লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় গিপ্পি, মুখ খুললেন গায়ক

সলমনকেও হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স, কুখ্যাত গ্যাংস্টার হয়ে উঠলেন কীভাবে তিনি?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00