Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারী বৃষ্টিপাতের জেরে চিনে ধসে পড়ল ব্রিজ, নিহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত চিন। ভারী বৃষ্টিপাতের জেরে শনিবার আচমকাই ধসে পড়ল সেতু। এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ১১ জন । পাশাপাশি নিখোঁজ রয়েছেন ৩০ জন । এই প্রসঙ্গে চিনের জনসংযোগ বিভাগের তরফে জানান হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে শানসি প্রদেশের শানগ্লুতে হঠাৎ শুরু হয় ভারী বৃষ্টিপাত । আর তাতে বন্যার কবলে পড়ে চিনের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। এই বন্যার জেরেই আচমকাই একটি সেতু ধসে পড়ে। তাতে ঘটে প্রাণহানি।

সেতু ধসের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। শুরু হয়েছে উদ্ধারকাজ। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। প্রশাসনের তরফে জানান হয়েছে, মঙ্গলবার থেকে  চিনের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাত চলছে। এরফলে একাধিক জায়গা বন্যার কবলে পড়েছে। এই বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

চিনের এক সংবাদমাধ্যমের মারফত জানা গিয়েছে, শানসির বাওজি শহরে বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে বন্যা। আর তাতে পাঁচজন নিহত ও আটজন নিখোঁজ রয়েছেন। বলা বাহুল্য, চলতি বছর মে মাসে ভারী বৃষ্টির জেরে চিনের হাইওয়েতে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর তাতে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। এই ঘটনার পর ফের লাগাতার বৃষ্টিতে  চিনে ধসে পড়ল সেতু।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00