Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০৩০ পর্যন্ত ভোটে লড়তে পারবেন না ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জোরদার ধাক্কা খেলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। গত প্রেসিডেন্ট নির্বাচনে অশান্তি পাকানোর ও প্রশাসনকে ব্যবহার করার অভিযোগে আগামী ২০৩০ সাল পর্যন্ত তাঁকে ‘সরকারি পদে বসার অযোগ্য’ হিসেবে ঘোষণা করেছে ব্রাজিলের কেন্দ্রীয় নির্বাচনী আদালত। অর্থা‍ৎ ওই সময় পর্যন্ত ভোটে লড়তে পারবেন না তিনি।  শুক্রবার সাত বিচারপতি সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চের চার বিচারপতিই প্রাক্তন প্রেসিডেন্টকে  নিষিদ্ধ ঘোষণার পক্ষে মত দিয়েছেন। এক বিচারপতি শাস্তির বিরোধিতা করেছেন। দুই জন নিজেদের মতামত জানাননি। রায় জানার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার অনুগামীরা।

গত বছরের অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ভোটে প্রতিদ্বন্দ্বী লুলা দ্য সিলভার কাছে পরাজিত হয়েছিলেন জাইর বোলসোনারো। ওই ভোট হওয়ার আগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে দেশের ভোটিং পদ্ধতির প্রতিবাদ জানানোর অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশকে ব্যবহার করে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে প্রশ্ন তুলিয়েছিলেন। এমনকি অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে হারার পরে অনুগামীদের দিয়ে ব্রাসিলিয়ার একাধিক সরকারি ভবনে হামলা চালিয়েছিলেন। যাতে ওই হামলার দায় নিজের কাঁধে না এসে পড়ে তার জন্য হামলার সময়ে আমেরিকায় গা ঢাকা দিয়েছিলেন বোলসোনারো।

এদিন নির্বাচনী আদালত গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করার দায়ে জাইর বোলসোনারোকে ২০৩০ সাল পর্যন্ত ‘সরকারি পদের অযোগ্য’ ঘোষণার পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার অনুগামীরা। কেননা, আগামী ২০২৬ সালের নির্বাচনে বোলসোনারোর মতো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়তে হবে না বর্তমান প্রেসিডেন্টকে।

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00