Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন বরিস জনসন

সামাজিক যোগাযোগমাধ্যমে বরিসের বর্তমান স্ত্রী ক্যারি তৃতীয়বার মা হওয়ার ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কথায় বলে, ‘বয়স সম্পূর্ণই মনের ব্যাপার।’ প্রচলিত আপ্তবাক্যে বিশ্বাস করেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই তো ৫৮ বছর বয়সে ফের সন্তানের বাবা হতে চলেছেন ব্রিটিশ রাজনেতা। সব কিছু ঠিকঠাক চললে প্রৌঢ়ত্বে এসে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বরিসের বর্তমান স্ত্রী ক্যারি তৃতীয়বার মা হওয়ার ঘোষণা করেছেন। ২০২১ সালের মে মাসে প্রণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন বরিস জনসন ও ক্যারি। দুজনের বয়সের তফা‍ৎ প্রায় ২৩ বছর। এর আগে দম্পতির তিন বছর ও দুই বছর বয়সী দুই সন্তান রয়েছে। ফের একবার বাবা-মা হওয়ার স্বাদ পেতে চলেছেন দুজনে।

একাধিকবার ঘর পেতেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথমে বিয়ে করেছিলেন অ্যালেগ্রা মেস্টিন ওয়েনকে। তাঁর সঙ্গে বিচ্ছেদের পরে ঘর পাতেন ম্যারিনা হোয়েলারের সঙ্গে। যদিও প্রথম দুই বিয়ে তেমন সুখের হয়নি। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ওই সংসারে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রীর চার সন্তান রয়েছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান রয়েছে।

নেতানিয়াহুর কীর্তি! বরিস জনসনের বাড়ির শৌচালয়ে বসিয়েছিলেন আড়িপাতার যন্ত্র

পদত্যাগপত্র দিয়েই প্রধানমন্ত্রী ঋষি সুনাককে আক্রমণ প্রাক্তন মন্ত্রীর

সাংবাদিকতায় ফিরলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন বরিস জনসন

বরিস জনসনকে অবৈধ ঋণ দেওয়ায় দোষী সাব্যস্ত, ইস্তফা ‘বিবিসি’ প্রধানের

ইউক্রেনে সারপ্রাইজ ভিজিট বরিস জনসনের, কথা জেলেনস্কির সঙ্গে

ঋষি সুনককে প্রধানমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়ানোর অনুরোধ বরিস জনসনের

২৮ অক্টোবর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন, ফের দৌড়ে বরিস জনসন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00