Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক, নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: মার্কিন মুলুকে এবার অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকধারীর হাতে প্রাণ হারালেন এক বাংলাদেশি বংশোদ্ভুত। নিহতের নাম মোদাসসর খন্দকার(৩৬)। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। বুধবার স্থানীয় সময় রাত বারোটা নাগাদ ব্রুকলিনের ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটে কাজ থেকে বাড়ি ফেরার পথে নিজের বাড়ির সামনেই বন্দুকধারীর হামলার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে  নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে তদন্ত শুরু করলেও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘এবিসি৭এনওয়াই’ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পৌনে বারোটা নাগাদ সাইপ্রেস হিলস এলাকায় আচমকাই গুলির শব্দ শুনতে পান এক বাসিন্দা। তিনিই পুলিশে ফোন করে গুলি চলার বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচৈতন্য অবস্থায় গুলিবিদ্ধ মোদাসসর খন্দকার নামে বাংলাদেশি বংশোদ্ভুতকে পড়ে থাকতে দেখেন।

ব্রুকলিনের যে এলাকায় গুলি চলার ঘটনা ঘটেছে, সেখানে ইদানিং অপরাধমূলক কাজকর্ম বেড়ে চলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিহত মোদাসসরের প্রতিবেশী মোহাম্মদ কাওয়ার সংবাদমাধ্যমকে জানান, ‘গত কয়েক সপ্তাহে ধরে ব্রুকলিন এবং কুইন্সের সীমান্তে প্রচুর লুটপাট চলছে। বেশ কয়েকবার এলাকায় গোলাগুলির শব্দ শোনা গিয়েছে। প্রায়শই গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্ভবত গাড়ি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন মোদাসসর খন্দকার।’ ঘটনার পরেই ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অবিলম্বে ঘাতককে গ্রেফতার করার দাবিতেও সরব হয়েছেন তাঁরা। 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00