লাইফ সাপোর্টে ঢাকাই নায়িকা, ক্লিনিক্যালি মৃত ঘোষণা চিকিৎসকদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকার নায়িকা তানিন সুবহা। সপ্তাহখানেক ধরে অবস্থার কোনও উন্নতি হয়নি তাঁরা। রবিবার সন্ধ্যায় ছড়ায় তাঁর মৃত্যুর গুজব। তবে এখনো অভিনেত্রী লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু সেই সাপোর্ট খুলে ফেলা হতে পারে বলে জানিয়েছে নায়িকার পরিবার।

হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর হৃদযন্ত্র কিছুটা সচল হলেও, ব্রেন সাড়া দিচ্ছে না।এককথায় প্রায় ব্রেন ডেড হয়েছে। রবিবারই চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। তবে তাঁর স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সকলেই। অভিনেত্রীর স্বামীর অনুমতি মিললে লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে।

সোমবার সকালে অভিনেত্রীর ছোট ভাই ইনজামুল রামিম জানান, চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন নতুন করে কিছু করার নেই। মিরাকেল ছাড়া অভিনেত্রীকে ফেরানো সম্ভব নয়। মেশিনের মাধ্যমে হার্ট চললেও, ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। চিকিৎসকরা লাইফ সাপোর্ট খোলার কথা জানিয়েছেন। অভিনেত্রী মা এই বিষয়ে রাজি হননি। কিন্তু তাঁর স্বামীর অনুমতির অপেক্ষা করছেন সকলে। তাঁর অনুমতি মিললেই খুলে দেওয়া হবে লাইফ সাপোর্ট।

চলতি মাসের শুরুতেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। বাড়ির কাছেই একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ফিরে যান তিনি। কিন্তু সন্ধ্যায় ফের অসুস্থতা বোধ করেন। তড়িঘড়ি বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর কার হয়। বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী।

জানা যায়, বুকে ব্যথা ও ঘামছিলেন অভিনেত্রী। প্রথমে অ্যাসিডিটির সমস্যা মনে করে ওষুধ খান, কিন্তু এরপর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে তাঁর অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বর্তমানে তাঁর বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

পরীমণির মেয়ে আইসিউতে,ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]