Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইরানে পুলিশি কনভয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১০ আধিকারিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের মাটিতে হামলা চালায় ইজরায়েল। আর এদিনই ইরানের পুলিশি বাহিনীর কনভয়ের ওপর চলল হামলা। তাতে এখন পর্যন্ত ১০ জন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, এদিন ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গোহার কুহ এলাকাতে ঘটে এই  হামলার ঘটনা।  

ইরান কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই হামলার সঙ্গে জড়িত অভিযুক্তদের চিহ্নিত  করেনি। তবে কারা এই হামলার ঘটনা ঘটল তা এখন অধরাই রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশি হামলায়  ‘দুর্বৃত্তরা’ হামলা চালিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। এই হামলা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা  হালভাশ বলেন, ‘নিরাপত্তা বাহিনীর দুটি গাড়ি লক্ষ্য করে আচমকাই  হামলা চলে। আর তাতে ১০ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। ‘

অন্যদিকে শনিবার ভোর থেকে ইরানের সামরিক ঘাঁটিসহ তেহরান ও আশপাশের শহরগুলোতে একের পর এক বোমাবর্ষণ চালায় ইজরায়েল বাহিনী। শুধু তাই নয় এদিন ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলায় ১০০ টিরও বেশি ইজরায়েলি  বিমান অংশ নিয়েছিল । ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় F-35 ফাইটার জেট ব্যবহার করেছিল ইজরায়েল বাহিনী। আর তাতে প্রাণ হারিয়েছেন ইরানের ২ জন। এই ঘটনার কিছু সময়ের পার করতেই ফের ইরানের পুলিশি কনভয়ে চলল হামলা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00