Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিলিপাইনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে ১১ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২ আগস্ট) ফিলিপাইনের রাজধানী চায়নাটাউন প্রদেশে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ১১ জন। দমকল বাহিনী জানিয়েছে, ১৪টি দমকলে করে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি।

এই নিয়ে দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার প্রায় তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধারকর্মীরা খবর পাওয়া মাত্রই পৌঁছোয়। পাঁচতলা ভবনটি থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে। সেইসময় ভবনে কতজন লোক আটকা পড়েছিল তা আপাতত স্পষ্ট নয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে।  হতাহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায় নি।  তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে

প্রসঙ্গত, ফিলিপাইনে ২০২৩ সালের আগস্টে একটি আবাসিক এবং গুদাম ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। এছাড়া মে মাসে রাজধানীর ঐতিহাসিক সেন্ট্রাল পোস্ট অফিস ভবনে একটি বড় অগ্নিকাণ্ড ঘটেছিল। এছাড়াও ২০১৭ সালেও দক্ষিণ দাভাও শহরের একটি শপিং মলে আগুন লেগে ৩৭ জন নিহত হয়েছিল।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00