Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফেসবুকে ট্রাম্পকে লাগাতার খুনের হুমকি, গ্রেফতার অ্যারিজোনার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেসবুকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগে অ্যারিজোনার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ।  ম্যানুয়েল তামায়ো-তোরেস নামে ধৃত ব্যক্তি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের বেশ কয়েকবার খুনের হুমকি দিয়েছেন। ধৃত তোরেসের বিরুদ্ধে আগেও একাধিক ফৌজদারি মামলা রয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে ভুয়ো তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে নাম ঘোষণার পরেই ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দিতে শুরু করেন ম্যানুয়েল তোরেস। গত ২৩ অগস্ট অ্যারিজোনার গ্লেনডেলের ডেজার্ট ডায়মন্ড অ্যারেনা থেকে ফেসবুকে ট্রাম্পকে খুনের হুমকি দিয়ে ভিডিও পোস্ট করেন। চলতি মাসের শুরুর দিকে পোস্ট করা আরও একটি ভিডিওতে  ট্রাম্পকে গুলি করে হত্যার হুমকি দেন। ভিডিওতে সাদা এআর ১৫ ধাঁচের রাইফেল দেখান, যার মধ্যে ৩০ রাউন্ড কার্তুজ ছিল।

‘সিএনএন’-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতের নথিতে যদিও ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, শুধু তাকে ‘ব্যক্তি-১’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, তিনি জন নেতা, প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্ট। আদালতের নথি অনুসারে, ধৃত তোরেস ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেন, ‘ব্যক্তি-১’ আপনি মারা যাচ্ছেন, ‘ব্যক্তি-১’ আপনার ছেলে মারা যাবে। আপনার পুরো পরিবার মারা যাবে। আপনার ভবিষ্যতে এটিই একমাত্র বাস্তবতা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00