Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহ’র ! পরিস্থিতি মোকাবিলায় ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের আকাশ ভরে উঠেছে একের পর এক হামলায়। রবিবার (২৫ অগাস্ট) স্থানীয় সময় সকালের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। ইজরায়েল জানিয়েছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল, এমন এমন খবর পেয়ে আর দেরি না করে তারা আগেভাগেই হামলা চালিয়েছে। এবার পাল্টা হামলা চালালো হিজবুল্লাহও। তাতেই ৪৮ ঘন্টার জন্য জরুরী অবস্থা জারী করেছে ইজরায়েল।

দেশটির(ইজরায়েল) সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইজরায়েলে জরুরি অবস্থার ঘোষণা করেছে। পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে,হিজবুল্লাহর হামলায় ইজরায়েলের উত্তরাঞ্চলে লোকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া ইজরায়েলের বিভিন্ন শহরে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে, বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যেই।যার মধ্যে রয়েছে জনসমাগম না করা। ঘরের মধ্যে থাকা। জরুরী অবস্থা নির্ধারিত এলাকায় চলাফেরা না করা। পাশাপাশি ইজরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের সতর্ক করার জন্য সাইরেন বাজানো হয়েছে এবং আকাশ পথে হামলা থেকে সতর্ক করা হয়েছে।এমতাবস্থায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

অন্যদিকে রবিবার(২৫ অগাস্ট)এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকর মৃত্যুর প্রতিশোধ নিতে তাঁরা ইজরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্য দিয়ে হামলার ‘প্রথম পর্যায়’ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এক বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানায়, প্রথম দফায় তারা ১১টি ইজরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিউশা রকেট ছুড়েছে।

হিজবুল্লাহ প্রাক্তন প্রধান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বেইরুতে লাখো মানুষের ঢল

অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

যুদ্ধে ক্ষতিগ্রস্ত লেবানিজদের ৫ কোটি ডলার অনুদান দেবে হিজবুল্লাহ

বন্ধ হবে কি রক্তক্ষয়ী যুদ্ধ ? আমেরিকার দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ

ফের ইজরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা হিজবুল্লাহর

ফের তেল আবিবে ইজরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

হিজবুল্লাহর নতুন প্রধান, কে এই নাঈম কাশেম

হিজবুল্লাহর সুড়ঙ্গ ধ্বংস করতে ১ লক্ষ কেজি বিস্ফোরক ব্যবহার ইজরায়েলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00