Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

HIV-AIDS: চিকিৎসা বিজ্ঞানে নিঃশব্দ বিপ্লব, এডস আক্রান্তকে সুস্থ করে তোলার টিকা আবিষ্কার

জার্নাল নেচারে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রবাদেই আছে প্রয়োজনের তাগিদ আবিষ্কারের জন্ম দেয় (necessity is the mother of invention)। সেই প্রবাদ ষোলো আনার ওপর আঠারো আনা খাঁটি। দুরারোগ্য এডস আক্রান্তকে সুস্থ করে তোলার ওষুধ তৈরি করে ফেললেন একদল বিজ্ঞানী। ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গিয়েছে। ট্রায়ালের ফল ইতিবাচক। আর কয়েকদিনের মধ্যেই সেই ওষুধ বাজারে পাওয়া যাবে। জার্নাল নেচারে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

জার্নাল নেচারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গবেষণা চালিয়েছে তেল আভিব বিশ্ববিদ্যালয়ের ফকাল্ট অব সায়েন্সের জৈবপরিবেশ (Neurobiology), জৈব রসায়ন(Biochemistry) এবং জৈবভূবিদ্যার(Biophysics)একদল বিজ্ঞানী। ক্লিনিক্যাল ট্রায়ালে তারা এডস আক্রান্তের শরীরে এই টিকা প্রয়োগ করে। দেখা গিয়েছে, টিকা শরীরের ভিতরে তৈরি করে একধরনের কোষ, যা এডস ভাইরাসের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই চালিয়ে ভাইরাসের ক্ষমতাকে কমিয়ে দেয় (neutralize)। তৈরি করে অ্যান্টবডি (antibodies)। যেটা আরও বেশি উল্লেখজনক, তা হল এই টিকা বা ভ্যাকসিন

কী ভাবে কাজ করে এই ওষুধ। জার্নাল নেচারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই টিকা বা ভ্যাকসিন শরীরে প্রয়োগের পর তৈরি হয় এক বিশেষ ধরনের কোষ বি-সেল। তৈরি করে বোন ম্যারো। পরে এই বি-সেল কোষের বৃদ্ধি ঘটে। উল্লেখ করার মতো বিষয় হল, এডসের চরিত্র বদলের সঙ্গে সঙ্গে এই কোষও তার চরিত্র বদলে ফেলে।

গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী ড. বার্জেল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এডস প্রতিরোধের জন্য টিকা তৈরির গবেষণা চলছিল অবশেষে সাফল্য পাওয়া গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00