Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামায় বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার জন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে চলল গুলি। স্থানীয় সময় শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামের একটি পানশালার সামনে চলে গুলি। আর এই গোলাগুলিতে নিহত হলেন চারজন এবং আহত হয়েছেন প্রায়  ২০ জন  । তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই প্রসঙ্গে স্থানীয় পুলিশ এক্স হান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘ঘটনাস্থলে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ অবস্থায়  পড়ে থাকতে দেখে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।  আমাদের ধারণা একাধিক বন্দুকধারীর একটি দল এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। রবিবার সকাল পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। অভিযুক্তদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।‘

উল্লেখ্য, কিছুদিন আগে  মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের এক ওয়াটার পার্কে গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতে জখম হয়েছে দুই শিশু সহ আটজন। এই ঘটনার পর ফের প্রকাশ্য রাস্তায় পানশালার সামনে  চলল গুলি। বলা বাহুল্য, ২০২৪ সালে মার্কিন  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২১৫টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। তবে বারবার এই ঘটনার জেরে বাড়ছে আতঙ্ক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00