Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশ ছেড়ে পালানোর দায়ে আজীবন নির্বাসিত পাকিস্তানের ৩ হকি খেলোয়াড় ও ফিজিও

পরে তাঁরা জানতে পারেন, নেশনস কাপের সময় ব্যবহার করা ভিসা নিয়েই তাঁরা নেদারল্যান্ডসে চলে গিয়েছেন। আর সে দেশের নাগরিক হওয়ার জন্যে সেখানে আশ্রয় চেয়ে আবেদন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিযোগিতা চলাকালীন অন্য দেশে থাকার আবেদন, এরপর পাকিস্তান ছেড়েই পালিয়ে যান, এহেন গুরুতর অপরাধের শাস্তিও জুটল সাংঘাতিক! দেশ ছেড়ে পালানোর অভিযোগে আজীবন নির্বাসিত করা হল পাকিস্তানের হকি দলের ৩ খেলোয়াড় ও ফিজিওকে। দেশ ছেড়ে পালানোর দায়ে ভয়ঙ্কর শাস্তি পেতে হল তাঁদের। এই বিষয়ে পাকিস্তান হকি সংস্থা জানিয়েছে, নির্বাসিত হওয়া ৩ খেলোয়াড়ের নাম মুর্তাজা ইয়াকুব, ইহতেশাম আসলাম ও আবদুর রহমান। ফিজিয়োর নাম ওয়কাস। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত মাসে নেদারল্যান্ডসে নেশনস কাপ চলাকালীন সে দেশেই থাকতে চেয়েছিলেন তাঁরা। এমনকী সে দেশে থাকার জন্যে তাঁরা নেদারল্যান্ডস সরকারের কাছে আবেদনও করেছিলেন।

কিন্তু এ কথা পাকিস্তানের হকি সংস্থার কাছে ছিল না। তাই পরে তাঁরা জানতে পেরে উচিত শাস্তি দেন তাঁদের। এই প্রসঙ্গে পাকিস্তান হকি সংস্থার সচিব রানা মুজাহিদ বলেছেন, দেশে ফেরার পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁরা শিবির করেছিলেন। তখনই ওই তিন খেলোয়াড় জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে তাঁরা শিবিরে থাকতে পারছেন না। পরে তাঁরা জানতে পারেন, নেশনস কাপের সময় ব্যবহার করা ভিসা নিয়েই তাঁরা নেদারল্যান্ডসে চলে গিয়েছেন। আর সে দেশের নাগরিক হওয়ার জন্যে সেখানে আশ্রয় চেয়ে আবেদন করেছেন। বিষয়টা পরে পাকিস্তানের হকি সংস্থা জানতে পারে। তবে ঠিক কী কারণে তিন হকি খেলোয়াড় এবং ফিজিও পাকিস্তান ছেড়ে নেদারল্যান্ডসে চলে যান তা জানা যায়নি। পরে সেই খবর পাওয়ার পরে ব্যবস্থা নিয়েছে তারা।

তবে পাকিস্তান ছেড়ে ওই চারজনের নেদারল্যান্ডসে চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি পাকিস্তান হকি সংস্থা। শেষমেশ একটি বৈঠকে সবার সিদ্ধান্তের পর চারজনকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কথা তাঁদের জানিয়ে দিয়েছে পাকিস্তানের হকি সংস্থা এবং নেদারল্যান্ডস সরকারের কাছে তাঁরা আবেদন করেছে, যাতে দ্রুত চার জনকে সে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তবে এ বিষয়ে দুটি প্রশ্ন উঠছে তা হল, তবে কি পাকিস্তানের আর্থিক নিরাপত্তা নিয়ে ভুগছিলেন ওই তিন খেলোয়াড় ও ফিজিও? নাকি এর নেপথ্যে অন্য রহস্য আছে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্যই চারজনকে তড়িঘড়ি শাস্তি দেওয়া হল?

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00