Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রার্থনা চলাকালীন ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের  জিমনেসিয়ামে বিস্ফোরণ। রবিবার এই বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন ৩ জন এবং আহত হয়েছেন ৯ জন । জানা গিয়েছে, রবিবার ফিলিপাইনের  দক্ষিণাঞ্চলের  মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেসিয়ামে  ক্যাথলিকদের প্রার্থনা চলাকালীন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ভয়াবহ বিস্ফোরণের পর  মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির তরফে জানানো হয়েছে,’ ধর্মীয় সমাবেশের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় মিন্দানাও স্টেট ইউনিভার্সিটি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা এই ঘটনার নিন্দা জানাই।‘

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান তাহা মান্দানগান জানান, বিস্ফোরণের পর প্রার্থনা সভায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিশেহারা হয়ে ছোটাছুটি শুরু করে। মান্দানগান আরও জানান, এ ঘটনায় প্রার্থনা সভায় তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন এই নিরাপত্তা কর্মকর্তা। প্রসঙ্গত, ফিলিপাইনের সেনাবাহিনী মাগুইনদানাও ডেল সুর প্রদেশে গত শুক্রবার থেকে অভিযান শুরু করে।

শনিবার সেনাবাহিনী জানিয়েছে , তাদের অভিযানে ১১ জঙ্গি নিহত হয়েছেন। নিহত জঙ্গিদের মধ্যে ইসলামিক স্টেট–সমর্থিত দাওলাহ ইসলামিয়াহ-ফিলিপাইনের জঙ্গিরা ছিলেন। লানাও ডেল সুর প্রদেশের গভর্নর মামিনটাল অ্যাডিওং এক বিবৃতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য,  ২০১৭ সালে লানাও ডেল সুর প্রদেশ শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00