Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত  ২৫০ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ যত দিন বাড়ছে ততই বেড়ে চলেছে গাজার ওপর ইজরায়েলি হামলা। সেই হামলায় বর্তমানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। বর্তমানে  গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইজরায়েলি বাহিনী।  গাজার তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন  ২৫০ ফিলিস্তিনি। এর মধ্যে মাগজি শরণার্থীশিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।

গাজার সংবাদমাধ্যমের তরফে জানান হয়েছে, ইজরায়েলি বিমান হামলায় মাগাজি শরণার্থীশিবিরে থাকা সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। গত ৭ ই অক্টোবর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫৭ বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।

অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। রক্তপাত থামাতে উদ্যোগী হয়েছিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কিন্তু আমেরিকার ভেটোতে তা আটকে যায়। ওয়াশিংটনের যুক্তি ছিল, এই প্রস্তাবে যুদ্ধের ময়দানে পরিস্থিতি কিছুই পালটাবে না।  শুধু তাই নয় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের কাছে পরিষ্কার করে দিয়েছেন লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। তবে কবে কমবে সেই যুদ্ধ সেটাই এখন দেখার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00