Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেনে ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সবেচয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা চালাল রাশিয়া। শুক্রবার রাতে ইউক্রেনের মাটিতে ১৫৪টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খারকিভের বিভিন্ন এলাকায়। এতে খারকিভ এবং ওডেসার দুজন নাগরিক নিহত হয়েছেন।আহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খারকিভের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রতক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

অবশ্য কিয়েভ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি ভূপাতিত করা সম্ভব হয় নি। আর তাতেই বিপত্তি বাঁধে।

এই নিয়ে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চারটি জায়গায় আগুন ধরে গেছে।আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন আগুন লেগে নষ্ট হয়ে গিয়েছে। গাড়ি-ট্রাকেও আগুন ধরে গিয়েছে। বহু মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। দোকান-শপিং সেন্টার গুলো ধ্বংস হওয়ায় ক্ষতির মুখে স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীরা।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ আরও জানিয়েছে, হামলার হাত থেকে রেহাই পায় নি খারকিভের তিনতলা একটি অসহায়দের আশ্রয়স্থল হাসপাতালও। হামলার ফলে হাসপাতাল ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ মহিলা ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংস্তুপের মধ্যে থেকে আটকা পড়ে থাকা মহিলা ও শিশুদের চিৎকার ভেসে আসছে। সাহায্যের জন্য ছটফট করছেন তারা। উদ্ধারকর্মীরা এসে তাঁদের উদ্ধার করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00