Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিনল্যান্ডের স্কুলে সহপাঠীর গুলিতে নিহত এক পড়ুয়া, আহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির এক স্কুলে ১২ বছরের পড়ুয়ার চালানো গুলিতে প্রাণ হারাল এক খুদে পড়ুয়া। জখম হয়েছেন আরও দুই পড়ুয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পড়ুয়াকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। ওই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

ইস্টার্ন উসিমার পুলিশ প্রধান ইলককা কোসকিমাকি জানিয়েছেন, হেলসিঙ্কির কাছে ভানটা শহরে ভিয়েরটোলা স্কুলটিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান চলে। পড়ুয়াদের বয়স সাত থেকে ১৫ বছর। প্রায় ৮০০ পড়ুয়া ও ৯০ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী রয়েছে স্কুলটিতে। এদিন সকাল নয়টা নাগাদ আচমকাই স্কুল চলাকালীন এক ১২ বছর বয়সী পড়ুয়া আগ্নেয়াস্ত্র দিয়ে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে হতচকিত হয়ে পড়ে ছোট পড়ুয়া ও শিক্ষকরা। অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করে দেয়। গুলিতে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া প্রাণ হারিয়েছে। গুরুতর জখম হয়েছে আরও দুই পড়ুয়া। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বিচারে গুলি চলার খবর ছড়িয়ে পড়তে স্কুলের সামনে ভিড় জমান উদ্বিগ্ন অভিভাবকরা। পুলিশ কোনও ভাবে তাদের সামলায়। পরে স্কুলে ঢুকে খুদে আততায়ীকে গ্রেফতার করে। স্কুলের মধ্যে সহপাঠীর গুলিতে আর এক সহপাঠীর মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অপ্পো। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এই ঘটনায় আমি বিস্মিত। নিহত পড়ুয়ার পরিবারকে সমবেদনা জানানোর মতো ভাষা নেই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00