Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লিজের জমানায় নিয়োগ পাওয়া মন্ত্রীদের ইস্তফার নির্দেশ ঋষির

মঙ্গলবারই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ৪২ বছরের রাজনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দায়িত্বভার গ্রহণের পরেই মন্ত্রিসভা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) ঋষি সুনক (Rishi Sunak)। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অন্তর্ঘাতের মুখোমুখি হতে না হয় তার জন্য পূর্বসূরি লিজ ট্রাসের (Liz Truss) মন্ত্রীসভায় থাকা অধিকাংশ মন্ত্রীকেই ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ৪২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত রাজনেতা। সূত্রের খবর, অর্থমন্ত্রী জেরেমি হান্ট (Finance Minister Jeremy Hunt) ছাড়া পুরনো মন্ত্রিসভার বাকি সদস্যদের আর রাখতে চাইছেন না ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী (UK Prime Minister)।

মঙ্গলবারই বাকিংহাম প্যালেসে (Buckingham Palace) গিয়ে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন ঋষি সুনক (Rishi Sunak)। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বসূরী লিজ ট্রাসের (Liz Truss) নাম না উচ্চারণ করে তিনি বলেছেন, ‘অতীতের ভুল শোধরাতে হবে। দেশকে অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপ নেওয়ার তা করা হবে। এ শুধু কথার কথা নয়। কাজেও করে দেখাব।’

সূত্রের খবর, দেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব পালনে নতুন টিম তৈরি করতে চাইছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী। তাই লিজ ট্রাসের জমানার গুরুত্বপূর্ণ মন্ত্রীদের ছুটি দিচ্ছেন। ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রী (Business Secretary) জ্যাকব রিস মোগ (Jacob Rees-Mogg), বিচার মন্ত্রী ব্র্যান্ডন লিউস (Brandon Lewis), উন্নয়নমন্ত্রী ভিকি ফোর্ডকে (Vicky Ford) ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশকে আর্থিক সঙ্কট থেকে উদ্ধার করতে অর্থমন্ত্রী জেরেমি হান্টের উপরে ভরসা রাখছেন ঋষি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00