Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিলেন ঋষি সুনক

মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: প্রথম অশ্বেতাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনক। ৪২ বছর বয়সী কনজারভেটিভ পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসে রাজার সঙ্গে সাক্ষাতের পরে প্রধানমন্ত্রী হিসেবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় বংশোদ্ভুত ৪২ বছরের নেতা বলেন, ‘অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে প্রথম কাজ।’

গতকাল সোমবার পেনি মরডান্ট সরে দাঁড়ানোর পরেই নিশ্চিত হয়ে যায় প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে রাজার দেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন ঋষি সুনক। এদিন সকালেই বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর  পদত্যাগপত্র জমা দেন। তার পরেই বাকিংহাম প্যালেসে ঋষি সুনককে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। ১৮১২ সালের পর ব্রিটেনে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন ৪২ বছর বয়সী ঋষি সুনক। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীর পদে পৌঁছানোর রেকর্ডও গড়েছেন তিনি।

বাকিংহাম প্যালেস থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে ঐক্যবদ্ধ করাই আমার প্রথম কাজ। কথায় নয়, এটা কাজে করে দেখাব।’ আর্থিক নীতির কারণেই মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয়েছিল লিজ ট্রাসকে। গত কয়েক মাস ধরে প্রচণ্ড আর্থিক সঙ্কটে ভুগছে রাজার দেশ। প্রধানমন্ত্রী হিসেবে সেই আর্থিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করা যে তাঁর মূল লক্ষ্য তাও স্পষ্ট করে দিয়েছেন সুনক। সাংসদ ও মন্ত্রী হিসেবে কাজের সুযোগ দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00