আন্তর্জাতিক ডেস্ক : ইংরেজি ক্যালেন্ডারে এখন চলছে ডিসেম্বর মাস। আর কয়েক দিন পরেই শেষ হয়ে যাবে ২০২৪ সাল। তবে চলতি বছরের দিকে নজর রাখলে দেখা যায় এই বছরেই ৬টি বিভাগে নোবেল পুরস্কারে বিজয়ী হয়েছেন বেশ কয়েক জন ব্যক্তিরা। তাঁদের গবেষণা পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করবে বলেই মনে করে নোবেল কর্তৃপক্ষ। এবার দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ে কারা কারা নোবেল পুরস্কারে সম্মানিত হলেন।
অর্থনীতিঃ-চলতি বছরে অর্থনীতি বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের ব্রিটিশ- আমেরিকান অর্থনীতিবিদ সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন। বিভিন্ন দেশের সম্পদের ওপর গবেষণা করে তাঁরা জানিয়েছেন যে, সমাজে আইনের শাসন দুর্বল এবং যেখানে প্রাতিষ্ঠানিকভাবে শোষণ হয় সেই দেশে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না।
চিকিৎসাঃ-চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন। মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য সম্মানিত হয়েছেন তাঁরা। তাঁরা গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে, কিভাবে এই মাইক্রোআরএনএ-গুলো সেলুলার আচরণকে প্রভাবিত করে এবং ক্যানসার ও হৃদ্রোগসহ বিভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখে। গত ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।