Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাদ্র পূর্ণিমা তিথিতে বড়সড় পরিবর্তন! গণেশের কৃপায় সাফল্য ছোঁবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার (১৮ সেপ্টেম্বর) চন্দ্র সারা দিন রাত মীন রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা মতে, আজ হল ভাদ্র পূর্ণিমা তিথি। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। পাশাপাশি আজ হল এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এর সঙ্গে শুরু হয়েছে পিতৃপক্ষ। মনে করা হয় এইসময় মর্ত্যে নেমে আসেন প্রয়াত পিতৃপুরুষরা। জীবিত উত্তর পুরুষের হাত থেকে জল গ্রহণ করে তাঁরা। গণনা অনুসারে আজ উভয়চারী যোগ ও বৃদ্ধি যোগের প্রভাব রয়েছে। সকাল ১১টা পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ও পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব। এছাড়াও বুধবার হল সিদ্ধিদাতার (গণেশ) প্রিয় দিন। জেনে নিন শুভ যোগ ও বিঘ্নহর্তার আশির্বাদে এগিয়ে যাবেন কারা।

মিথুন :  সময়ে কাজ সম্পন্ন করতে পারবেন। কাজে গতি বাড়বে। মানসিকভাবে শান্তি লাভ করবেন। পরিবারে সামান্য গোলমাল হলেও পরে তা মিটে যাবে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। সময় ভাল যাবে। চাকরির স্থানে পদোন্নতি হতে পারে। ব্যবসার জন্য ভাল সময়।

কন্যা : ভাদ্র পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন এই রাশি। উপার্জন বাড়বে। হাতে অর্থ আসায় পছন্দের জিনিস কিনতে পারবেন। মনে শান্তি আসবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সহযোগীতা পাবেন। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবনে সঙ্গীর থেকে প্রশংসা পেতে পারেন।

বৃশ্চিক :  গণেশের আশির্বাদ পাবেন এই রাশি। সব কাজে আত্মবিশ্বাস বাড়বে। প্রেম জীবনে অল্প মনোমালিন্য হলেও পরে তা মিটে যাবে। কাজে দক্ষতার জন্য সম্মান পেতে পারেন। মনের কোন ইচ্ছে পূরণ হতে পারে।

মকর : পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। পরিক্ষায় ভাল ফল হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহায়তা পেতে পারেন। পরিবার থেকে বিশেষ কোন চাপ থাকবে না। যে কাজেই হাত দেবেন সাফল্য পাবেন।

মীন  : বৃদ্ধি যোগ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শুভ প্রভাবে কেরিয়ারে উন্নতি করবেন এই রাশি। কাজে হাত দিলেই সাফল্য মিলবে। কোন সম্পত্তি কেনার জন্য ভাল সময়। তবে গুরুজনদের পরামর্শ নিতে পারেন। প্রিয় মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবন ভাল যাবে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00