Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকর্মা পুজোয় রাশিতে বড় পরিবর্তন! কার ভাগ্য খুলবে আজ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)চন্দ্র সকালেই কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা মতে,আজ ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী। আজ পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। মনে করা হয় ভক্তিভরে আরাধনা করলে বিশ্বকর্মার আশির্বাদ থাকে ভক্তের উপর। ব্যক্তি জীবনে অনেক এগিয়ে যায়। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ। মনে করা হয়, প্রয়াত পিতৃপুরুষরা জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে এই সময় মর্ত্যে নেমে আসেন। গণনা অনুসারে আজ থাকবে রবি যোগ, ধৃতি যোগ ও শূল যোগের প্রভাব। আজ দুপুর ১টা ৫৩ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্র ও পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে। অন্যদিকে মঙ্গলবার হল হনুমানজির প্রিয় দিন। অর্থাৎ আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। জেনে নিন ভাগ্যবান কারা ?

বৃষ : যে কাজেই হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। কেরিয়ারে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কমবে। মানসিকভাবে শান্তি লাভ করবেন। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবন নিয়ে কোন গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনি।

সিংহ : ইচ্ছের জোরে সব সমস্যা পার করবেন এই রাশি। কাজে দক্ষতা ও মনোযোগ বাড়বে। সহকর্মীদের থেকে প্রশংসা পেতে পারেন।হনুমানজীর আশির্বাদ থাকবে আপনার উপর। সব কাজে এগিয়ে যাবেন আপনি। সমাজে সুনাম বাড়তে পারে। সন্তানের কাছ থেকে কোন সুখবর পেতে পারেন।

বৃশ্চিক : ব্যবসা থেকে মোটা অঙ্কের টাকা লাভ হতে পারে। আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন। নিজের শখ পূরণ করতে পারেন। কর্মক্ষেত্রে দিন ভাল যাবে। কাজের জায়গা থেকে কোথাও ট্রিপ পেতে পারেন। বন্ধুদের সঙ্গে মন খুলে আড্ডা দিতে পারবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থাকবে।

ধনু : বজরংবলীর আশির্বাদ থাকবে আপনার উপর। আত্মবিশ্বাস ফিরে আসবে। অফিসে প্রমোশন হতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসবে। কেরিয়ারে ভাল খবর পেতে পারেন।

কুম্ভ : স্বাস্থ্য ভাল থাকবে। অর্থভাগ্য ভাল থাকবে। বজরংবলীর কৃপা থাকবে। সারাদিন হেসে খেলেই কাটবে। অফিস থেকে ভাল খবর পেতে পারেন।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’      

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00