Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক ঝলকে দেখে নিন কেমন যাবে আপনার দিন

এক ঝলকে দেখে নিন কেমন যাবে আপনার দিন

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের দ্বিতীয় কাজের দিন। আজ মঙ্গলবার। আজকের দিনে কার রাশি কেমন দেখে নিন।

মেষ : সন্তানের কারণে আর্থিক উন্নতি হবে। এই ঘটনায় আপনি গর্ববোধ করবেন। বিলাসিতায় সমস্ত অর্থ খরচ করে ফেলার মনোভাব বদলাতে হবে। না হলে আর্থিক সঙ্কটে পড়তে পারেন। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে।

বৃষ : পেশাদারী ক্ষেত্রে পরিকল্পনা দরকার। না হলে কর্মক্ষেত্রে আশানুরূপ সাফল্য পাবেন না। সমস্ত নেতিবাচক চিন্তা মন থেকে মুছে ফেলুন। স্ত্রীয়ের কৃতিত্বে আজ গর্বিত হবেন। কাজের চাপ বেশি থাকায় বাড়ি ফিরতে দেরি হবে।

মিথুন : বাড়ির সকলের সহযোগিতা করুন। তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিন। আজ আপনি হাসিখুশি মেজাজে থাকবেন। কোনও পুরানো বন্ধুকে আর্থিক সাহায্য করতে হতে পারে। পরিবারের বাকি থাকা কাজ মিটিয়ে ফেলুন।

কর্কট : কাজের চাপের মধ্যেও বাড়ির কাজ মেটান। পরিবারের সকলের সমর্থন পাবেন। যেকোনো রকমের কথা কাটাকাটি এড়িয়ে চলুন। এটি আপনার শরীরকে অসুস্থ করে তুলতে পারে। আপনার বাকি থাকা টাকা আজ ফেরত পাবেন।

সিংহ : গাড়ি চালানোর সময় যত্নবান হোন। কোনও অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন। নতুন কিছু কিনতে বন্ধুদের সাহায্য নিন। তাদের পরামর্শে আপনার লাভ হবে। কর্মস্থলে কাজের চাপ থাকবে।

কন্যা: ভালোবাসার মানুষের যত্ন নিন। মামলায় জেতার সম্ভাবনা আছে। ভালোমন্দ মিশিয়ে কাটবে। আর্থিক দিক থেকে কিছু সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কিছু অপচয় হতে পারে।

তুলা: শরীরচর্চা করা দরকার। এর ফলে শরীর এবং মন উভয়ই ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে একটু চাপে থাকবেন। পুরনো অর্থ লগ্নিতে ক্ষতির সম্ভাবনা আছে। ঝুঁকিপূর্ণ অর্থ বিনিয়োগ করবেন না। যারা চাকরি করছেন তাদের চাপ বাড়বে।

বৃশ্চিক : দীর্ঘস্থায়ী ক্ষেত্রে বিনিয়োগ করুন। অকারণ ঝুঁকি নিতে যাবেন না। কাজে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে মানসিক চাপ থাকবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহকর্মীরা সাহায্য করবে।

ধনু : নতুন চাকরি পেতে পারেন। আজকের দিন ভালো কাটবে। ব্যবসাতে উন্নতির সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপ দিন। তার জন্য দরকারি সমস্ত উদ্যোগ নেওয়া দরকার।

মকর : দরকার না থাকলে খরচ করবেন না। অনর্থক খরচ বাঁচাতে না পারলে সঞ্চয় করা সম্ভব নয়। আপনার আত্মবিশ্বাস কমতে পারে। যার প্রভাব আপনার কাজের ক্ষেত্রে পড়তে পারে। নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলুন।

কুম্ভ : চাকরিজীবীরা কোনও রকম বাধার সম্মুখীন হতে পারেন। ষড়যন্ত্রের শিকার হতে পারেন। তাড়াহুড়ো করায় কাজে ভুল হতে পারে। আপনার ব্যবহারের জন্য সমস্যায় পড়তে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের মতামতের গুরুত্ব দিন।

মীন : সন্তানের অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যবসায় নতুন অংশীদার আসতে পারে। ধৈর্য হারাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে সাবধান। প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা। একাগ্রতা কমতে পারে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00