Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশ চতুর্থীর আগে শনি-শুক্র সংযোগ, এই তিন রাশির জাতকরা প্রভূত লাভবান হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষ শাস্ত্রে শনিকে সবচেয়ে ধীর গতির গ্রহ বলে মনে করা হয়। শনি এতটাই ধীর চালে চলে যে আড়াই বছর অন্তর একবার তার রাশি পরিবর্তিত হয়। শনিকে বলা হয় ন্যায়ের দেবতা। যে যেমন কর্ম করে সেই অনুযায়ী শনিদেব তাকে ফল প্রদান করে। শনি মহারাজ সবসময়ই পরিশ্রমীদের পাশে থাকে। যে ব্যক্তি জীবনে প্রচুর পরিশ্রম করে তাকে শনি কখনও কষ্ট দেয় না। এছাড়া সারা জীবনে ভাল কাজ যারা করে শনি তাদের জন্য সবসময় ভাল ফল বরাদ্দ রাখে।

বর্তমানে শনি মীন রাশিতে প্রতিগামী অবস্থায় রয়েছে। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত এই অবস্থানেই থাকবে শনি। একই সময়ে বিভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে শনি। এর ফলে তৈরি হবে একাধিক শুভ-অশুভ যোগ।

বৈদিক ক্যালেন্ডার অনুসারে শুক্রবার ২৬ অগস্ট শুক্র এবং শনি ১২০ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। জ্যোতিষীদের মতে শুক্র ও শনির এই মিলন কিছু রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। এর ফলে জাতক- জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আসুন জেনে নিই কোন কোন রাশির জাতকরা এই সমন্বয় থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। প্রেম জীবন সুখের হবে। ব্যবসায় সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ভুল বোঝাবুঝির সমাধান হবে।

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই সময় সঙ্গ দেবে। তারা তাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে সাফল্য আসবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকারা আর্থিক সুবিধা পাবেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চাকুরীজীবীরা নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00