নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের দিন। দেখে নিন তাঁর কৃপায় আজ কার দিন কেমন যাবে।
মেষ রাশি
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা দেখা দিতে পারে। আয়ের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়বে। শরীর ও মনের উপর চাপ পড়বে।
বৃষ রাশি
আর্থিক অবস্থা শুভ। কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলা ও নতুন সমস্যা দেখা দিতে পারে। শারীরিক আমেজ নষ্ট হবে। অপ্রত্যাশিত দ্রব্য কিংবা কিছু অর্থ হাতে আসবে।
মিথুন রাশি
বাহ্যিক আনন্দ প্রকাশ পেলেও মনের দিক থেকে চাপা গুমোট ভাব বর্তমান থাকবে। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে।
কর্কট রাশি
কোনও ব্যাপারে বচসা। পুরনো আশা ব্যর্থ হতে পারে। কোনও দ্রব্য উপহার হিসাবে পেতে পারেন। গৃহে নতুন অতিথির আগমন ঘটবে।
সিংহ রাশি
কর্মক্ষেত্রে হঠাৎ কোনও ঝামেলার সৃষ্টি হতে পারে। অযথা অর্থ ব্যয়। কোনও পূর্ব পরিকল্পনা হঠাৎ বানচাল হতে পারে।
কন্যা রাশি
কর্মক্ষেত্র ও আর্থিক ব্যাপারে দিনটা উৎসাহ বৃদ্ধি করবে। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্য লাভ হবে। মানসিক উত্তেজনা বৃদ্ধি।
তুলা রাশি
পূর্ব পরিচিত ব্যক্তির সাক্ষাৎ লাভ হবে। কোনও শুভ সংবাদ পাবেন। অযথা অর্থব্যয় হলেও হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হবে।
বৃশ্চিক রাশি
কোনও শুভ কর্মানুষ্ঠানে অংশ গ্রহণ করতে হবে। ধর্মালোচনা বৃদ্ধি পাবে। আর্থিক দিকটা শুভ। আত্মীয়ের কারণে অযথা ব্যয় হবে।
ধনু রাশি
ব্যয় অতি মাত্রায় বৃদ্ধি পেলেও অর্থাগমে বাধা নেই। কোনও ব্যাপারে হঠাৎ মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। কোনও সুসংবাদলাভ।
মকর রাশি
আয় যাই থাকুক না কেন ব্যয় বাড়বে প্রবল। কর্মে অনিচ্ছা ও অলসতা দেখা দেবে। কোনও শুভকর্মে অর্থ ব্যয় এবং অযাচিত কোনও দ্রব্য কিংবা অর্থলাভ হবে।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে। টুকটাক অর্থাগমে বাধা নেই। গৃহে অতিথির আগমন। কোন ব্যাপারে বচসা। অপ্রত্যাশিত অর্থ কিংবা দ্রব্যলাভ।
মীন রাশি
মানসিক চাপ কিছুটা কমবে। দেহ কোনওরকম চলনসই। কথা রক্ষার্থে অর্থ ব্যয়। অন্য কোথাও আতিথ্য গ্রহণ। কোনও সংবাদে আনন্দ বৃদ্ধি।