Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গজাননের কৃপায় শত্রুকে পেছনে ফেলে এগিয়ে যাবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ৪ সেপ্টেম্বর চাঁদ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে। বৈদিক পঞ্জিকা মতে, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগের প্রভাব। জ্যোতিষ গণনা মতে আজ থাকবে সাধ্য যোগ ও শুভ যোগের প্রভাব। এছাড়া আজ তৈরি হবে গুরু চন্দ্র নবপঞ্চম যোগ। এর পাশাপাশি থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ প্রভাব। অন্যদিকে বুধবার হল গজাননের প্রিয় দিন। জেনে নিন গজাননের আশির্বাদে মুখে হাসি ফুটবে কোন রাশির  ?

মেষ : আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। হাতে টাকা আসবে। বুঝেশুনে ব্যয় করুন। কর্মক্ষেত্রে সর্বদা টপে থাকবেন তবে আত্মবিশ্বাস ধরে রাখুন। অন্যের ফাঁদে পা দেবেন না। পরিবার থেকে সমর্থন পাবেন।

কর্কট : কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভাল সুযোগ আসতে চলেছে। ব্যবসা থেকে অর্থ আসবে হাতে। সারাদিন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। তবে ধৈয্য ধরুন। প্রেমের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

কন্যা : সাধ্য যোগের প্রভাবে বিপদ থেকে উদ্ধার হবেন এই রাশির জাতকেরা। আত্মবিশ্বাস ধরে রাখুন। অযথা তর্কে জড়াবেন না। দাম্পত্য জীবন ভাল যাবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সহযোগিতা পাবেন। অর্থভাগ্য মিশ্র প্রকৃতির থাকবে।

বৃশ্চিক : পছন্দমতো খাবার খেতে পারবেন। পরিবার বন্ধুদের সঙ্গে মজা করে কাটবে। ব্যবসা থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে বাইরে যেতে হতে পারে।

মীন : আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। ব্যবসা থেকে মোটা টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কাছ থেকে সুখবর পেতে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। তবে কাজের চাপ বাড়বে।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর।এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00