জামাইষষ্ঠীতে শাশুড়িকে উপহার দিন রাশি মেনে, আশীর্বাদ পাবেন দু’হাত ভরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠী হল এমন এক দিন যার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন জামাই-শাশুড়ি দুজনেই। জামাইষষ্ঠীর দৌলতে শ্বশুরের পকেটে টান ধরে ঠিকই, কিন্তু পরিবারের সকলের সঙ্গে আনন্দে সময় কাটানোর পর মনে হয় বছরে একটা দিন এমন খরচ যদি হয় তো হোক। জামাইষষ্ঠীতে যাওয়ার সময় জামাই হাতে করে নিয়ে যায় ফল-ফলাদি-মাছ, শাশুড়ির জন্য নতুন শাড়ি। শাশুড়ি এই দিন নিজে হাতে ভাল মন্দ রান্না করে জামাইয়ের রসনা তৃপ্তি করেন। বর্তমান সময়ে শাশুড়িরা তো সবসময় শাড়ি পরেন না, তাই জামাইরাও উপহারে আধুনিকতার ছোঁয়া রাখতে চান। চলতি বছর জামাইষষ্ঠী পালিত হবে ১ জুন। এবার বরং জামাইষষ্ঠীতে শাশুড়িকে বরং উপহার দিন রাশি মেনে।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকারা সবসময় এনার্জিতে ভরপুর। তাঁরা চিরনবীন। তাই শাশুড়ি যদি মেষ রাশির জাতিকা হন তাহলে তাকে উপহার দিতে পারেন গাছ, চকোলেট তৈরির সরঞ্জাম, কসমেটিকস, ঘুরতে যাওয়ার জন্য টিকিট।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকারা সাধারণত বিলাসী হন। তাই শাশুড়ি মা যদি বৃষ রাশির জাতিকা হন তাহলে তাঁকে দিতে পারেন ভাল পারফিউম। গান ভালবাসলে দিতে পারেন গানের সংগ্রহ। পরিবর্তে পেতে পারেন ইলিশের ভাপা বা চিংড়ির মালাইকারি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকারা হন প্রচন্ড টেকস্যাভি। তাই শাশুড়ি যদি মিথুন রাশির জাতিকা হন, তাহলে দিতে পারেন স্মার্টফোন বা কোন ইলেকট্রনিক্স গেজেট। এছাড়া বইও দিতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকারা হন পরিবারকেন্দ্রিক। শাশুড়ি কর্কট রাশির জাতিকা হলে তাঁকে দিতে পারেন ভাল ফ্যামিলি ফটো ফ্রেম, কাস্টমাইজ কফি মাগ, কুশান, ছবির অ্যালবাম।

সিংহ রাশি

আপনার শাশুড়ি যদি সিংহ রাশির জাতিকা হন তাহলে বুঝবেন তিনি আত্মবিশ্বাসী। তিনি চান সবার মনোযোগ তাঁর দিকেই থাক। তাই শাশুড়িকে উপহার দিতে গেলে দামি সুগন্ধি, আধুনিক হ্যান্ডব্যাগ বা বেশ ভাল জুয়েলারি সেট উপহার দিতে পারেন।

কন্যা রাশি

কন্যা রাশির মানুষেরা সাধারণত বাস্তববাদী হন। জিনিপত্র গুছিয়ে রাখা তাঁদের স্বভাব। শাশুড়ি কন্যা রাশির জাতিকা হলে তাঁকে দিন এমন হ্যান্ডব্যাগ যার মধ্যে বেশ অনেক খানি জায়গা রয়েছে। এছাড়া ড্রাই ফ্রুটস দিতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি জাতক জাতিকারাও বিলাসী হন। তাই জামাইয়ের শাশুড়ি যদি তুলা রাশির জাতিকা হন তাহলে তাঁকে ভাল অ্যান্টিক জুয়েলারি বা দামি স্কিন কেয়ার সেট দিতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চরিত্র বোঝা কিন্তু খুব মুশকিল। এরা অত্যন্ত রহস্যময় প্রকৃতির অধিকারী। তাই আপনার শাশুড়ি যদি বৃশ্চিক রাশির জাতিকা হন তাহলে তাঁকে রহস্য রোমাঞ্চ উপন্যাস দিতে পারেন। এছাড়া হ্যান্ডমেড চকোলেটও দিতে পারেন।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা সাধারণত অ্যাডভেঞ্চার ভালবাসেন। তাই শাশুড়ি যদি ধনু রাশির জাতিকা হন তাহলে অ্যাডভেঞ্চারাস ট্রিপের টিকিট কেটে দিয়ে দিন।

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তব সম্পর্কে জ্ঞান রাখেন। তাঁদের আকাঙ্ক্ষা সবসময়তে উচ্চগামী হয়। এরা খুব বেশি দামি উপহার না দিলে অখুশী হন তেমন নয়। তাই শাশুড়ি যদি মকর রাশির জাতিকা হন তাহলে তাঁকে ছোটর মধ্যে সুন্দর ছিমছাম গয়না উপহার দিতে পারেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি জাতক জাতিকারা মুক্তমনা হন। তাঁদের কাস্টোমাইজ গিফটস, ফুলের তোড়া দিতে পারেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত আবেগ দিয়ে কাজ করেন। তাদেরকে যাই দিন না কেন, শাশুড়ি কিন্তু সবথেকে বেশি খুশি হবেন সারাটা দিন মেয়ে জামাই সঙ্গ দিলে।

অক্ষয় তৃতীয়ায় পঞ্চ মহাপুরুষ রাজযোগ, ভাগ্যের চাকা ঘুরবে ৬ রাশির জাতকদের

জুলাই মাসে সূর্যের ঘর বদল, এই রাশির জাতকদের আসছে সুবর্ণ সময়

বিপরীতমুখী হচ্ছে শনি ও বুধ, চার রাশির জাতকদের টাকা বেরোবে জলের মতো

যোগিনী একাদশীর আগে তৈরি হচ্ছে বিরল কলানিধি যোগ, খুলে যাবে পাঁচ রাশির ভাগ্য

সূর্য ও চন্দ্রের মিলনে তৈরি হচ্ছে বিরল যোগ, শুক্র থেকেই এই পাঁচ রাশির উপরে টাকার বৃষ্টি

ভরণী নক্ষত্রে পৌঁছে গিয়েছেন সূর্যদেব, এই রাশির জাতকদের কপাল খুলল এবার

১২ বছর পর সূর্য, বৃহস্পতি ও বুধের ত্রিগ্রহী যোগ, তিন রাশির জন্য সুবর্ণ সময়

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]