Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমাদের ৫ টা শোয়ের টাকা তুমি একটাতে নাও’, শিলাজিৎ-কে ভয়ানক খোঁচা ইমনের

এই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতেও বহু নেটিজেন শিলাজিতের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের পাশাপাশি গায়ক-গায়িকারাও সমান চর্চিত হন। বাংলা সঙ্গীত মহলের অন্যতম সঙ্গীতশিল্পী শিলাজিৎ আর ইমন চক্রবর্তী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি বিতর্কিত ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি টক শো ‘গান পয়েন্ট’-এ অতিথি হিসেবে এসেছেন ইমন চক্রবর্তী ও সোমলতা আচর্য্য। সেখানেই কথোপকথনে শিলাজিতকে পারিশ্রমিক নিয়ে খোঁচা দিন জাতীয় পুরস্কার-জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। ইমনকে শিলাজিতের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁদের পাঁচটা শোয়ের টাকা তিনিই একাই একটা শোতে উসুল করেন। এর জবাবে শিলাজিৎ বুদ্ধিমানের মতো উত্তর দেন।

তিনি বলেন, ‘আমি এত টাকা চাই কারণ যাতে তোরা অনেক টাকা কামাতে পারিস। আমি যদি কম টাকা চাই তোদেরকে ওই টাকা কেউ দেবে না। তোদের দাদা-কাকা-বাবারা মেরুদণ্ড ভেঙে দিয়ে যাচ্ছে নিজেরা কম পয়সায় শো করে। আজকে পশ্চিমবঙ্গে সবাই এখন লোভী। সবাই নিজেদের পারিশ্রমিকের উপর তটস্থ। ভদ্রতার খাতিরে এদিক ওদিক করে ৫-৫০-১০ কম করছে।’ শিলাজিতের এই বক্তব্য সমর্থন করেন ইমন-সোমলতা দুজনেই। এই ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতেও বহু নেটিজেন শিলাজিতের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।

বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম চাচাছোলা গায়ক শিলাজিৎ। যিনি নিজের মতো করেই চলতে ভালবাসেন। নচিকেতার মতো তাঁর গানেও ফুটে ওঠে স্পষ্টতা। ভাষা দিবসের দিন নিজের গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করে সবাইকেই চমকে দেন গায়ক। যেখানে দেখা গিয়েছিল, তাঁর গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখা। সঙ্গে লেখেন, ‘আমি চেকেও বাংলাতেই সই করি।’ পারিশ্রমিক নিয়ে বরাবরই বিস্ফোরক মন্তব্য করেন ইমন। পূর্বে এক সাক্ষাৎকারে ইমন বলেছিলেন, কলকাতায় টাকাই কেউ দিতে চায়না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00