Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিক্যাটের বিয়েতে শিলমোহর গুগলের!

উইকিপিডিয়া জীবনসঙ্গী হিসাবে ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ককে ঘোষণা করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এরই মাঝে তাঁদের বিয়ের খবরে শিলমোহর পড়ল উইকিপিডিয়ার। ইতিমধ্যেই উইকিপিডিয়া জীবনসঙ্গী হিসাবে ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ককে ঘোষণা করেছে।

উইকিপিডিয়ার অফিশিয়াল পেজে তাঁদের সম্পর্কের কথা লেখা রয়েছে। ভিকি কৌশলের রিলেনসনশিপের স্ট্যাটাসে লেখা রয়েছে ক্যাটরিনার নাম অন্যদিকে ক্যাটরিনার রিলেনসনশিপের স্ট্যাটাসে লেখা রয়েছে ভিকি কৌশলের নাম। ভিকির উইকিতে তাঁর স্ত্রীয়ের নাম হিসাবে দেখাচ্ছে ক্যাটের নাম। শুধু তাই নয় ক্যাটের পুরো নাম লেখা আছে ক্যাটরিনা কাইফ কৌশল। সময়ের আগে আপডেট হয়ে যাওয়ায় হাসির খোরাক হয়ে গিয়েছে উইকিপিডিয়া।

যদিও কারও কারও মত, জয়পুর যাওয়ার আগে যেদিন রাতে ভিকির বাড়িতে গিয়েছিলেন ক্যাটরিনা সেদিন তাঁদের আইনি বিয়ে হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রি। তাই বর্তমানে তাঁরা স্বামী-স্ত্রী। এতে কোনও ভুল নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00