Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাইতে গিয়ে মাথার উপর ঝাড়বাতি ভেঙে পড়ছিল, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন রহমান-পুত্র আমিন

আমি সর্বশক্তিমান, আমার পরিবার, পিতামাতা, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমার আধ্যাত্মিক শিক্ষকের কাছে কৃতজ্ঞ যে আমি আজ নিরাপদ এবং বেঁচে রয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্যে বেঁচে ফিরল অস্কারপ্রাপ্ত কিংবদন্তি সুরকার এ আর রহমানের ছেলে এ আর আমিন। শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রহমান-পুত্র। জানা গিয়েছে তরুণ গায়ক যখন গানের শুট করছিলেন, তখনই তাঁর মাথার উপর ঝাড়বাতি ভেঙে পড়ে যায়। সামান্য কয়েক সেকেন্ড দূরত্ব বাজার রাখার কারণে এ যাত্রায় বেঁচে যান। এদিন আমিন নিজেই ইনস্টাগ্রামে গিয়ে সেটের দুটি ছবি শেয়ার করে একটি লম্বা নোট লিখেছেন। এবং তাঁর জীবন বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। এ আর আমিন যিনি ‘ওকে কানমানি’ দিয়ে প্লেব্যাক গায়ক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। তিনি ‘শচীন: এ বিলিয়ন ড্রিমস’,’রোবট 2.0′-সহ একাধিক ছবিতে তাঁর দুর্দান্ত কণ্ঠ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় বানিয়েছেন।

তাঁর সবকটি সঙ্গীতের সুরকার ছিলেন তাঁর বাবা এআর রহমান। সম্প্রতি, একটি গানের শুটিংয়ের সময়েই এই মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন আমিন। তরুণ প্রতিভাবান গায়ক উল্লেখ করেছেন যে, কীভাবে তিনি একটি গানের শুটিংয়ে একটি বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন। দুর্ঘটনায় ঝাড়বাতিগুলি ক্রেন থেকে ঝুলে পড়েছিল।

গায়ক ইনস্টাগ্রামে গিয়ে একটি নোট লিখে জানান, “আমি সর্বশক্তিমান, আমার পরিবার, পিতামাতা, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমার আধ্যাত্মিক শিক্ষকের কাছে কৃতজ্ঞ যে আমি আজ নিরাপদ এবং বেঁচে রয়েছি। মাত্র তিন রাত আগে, আমি যখন একটি গানের শুটিং করছিলাম, তখন আমি ক্যামেরার সামনে পারফর্ম করার সময় ফোকাস করি। তখনই একটি ক্রেন থেকে ঝাড়বাতিগুলি ঝুলে পড়েছিল। ঘটনাস্থলের আমি ঠিক মাঝখানে উপস্থিত ছিলাম। এখানে-ওখানে কয়েক ইঞ্চি হলে, কয়েক সেকেন্ড আগে বা পরে, পুরো ঝাড়বাতিটি আমাদের মাথার উপর পড়ে যেত। একটুর জন্যে বেঁচে ফিরেছি। এখনও আমি ট্রমায় রয়েছি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00