Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যখন পদ্মিনী কোলহাপু্রে প্রিন্স চার্লসকে দেখামাত্রই আনন্দে চুমু খেয়ে বসেছিলেন…..

আমি যখন ছুটিতে লন্ডন গিয়েছিলাম এবং এই ব্রিটিশ অভিবাসন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 'আপনি কি সেই ব্যক্তি যিনি প্রিন্স চার্লসকে চুম্বন করেছিলেন?' আমি বিব্রত হয়ে পড়েছিলাম।'

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই ব্রিটেনের এক যুগের অবসান হয়েছে। তাঁর মরদেহ আপাতত বাকিংহাম প্যালেসে রাখা রয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর তাঁর শেষকৃত্য। রানির অবর্তমানে সিংহাসনে বসতে পারেন তাঁর ছেলে তৃতীয় প্রিন্স চার্লস (PRINCE CHARLES)। আপাতত সেই নিয়েই কানাঘুষো চারিদিকে। রানির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব।প্রায় ৭০ বছর রাজত্ব করলেন তিনি, যা কিনা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে অনেকেই হয়তো জানেন না, তৃতীয় প্রিন্স চার্লসের সঙ্গে বলিউডের একটা আলাদাই যোগাযোগ রয়েছে। বিশেষ করে, বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলহাপু্রে (Phttps://www.live.live.eimuhurte.com/wp-content/uploads/2021/11/কালীমন্দির-১.jpgi Kolhapure) তাঁর একটি অনন্য সংযোগ বর্তমান। এমনকি, পদ্মিনীর চার্লসকে চুমু খাওয়ার ছবিও একসময় সংবাদের শিরোনামে রাজ করত। যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছিল। রানির মৃত্যুর পর ফের নতুন করে এই ছবি ভাইরাল হল। চলুন আসল ঘটনাটি খুলে বলা যাক!

বহু বছর আগে চার্লস মুম্বই সফরে এসেছিলেন। তখন হিন্দি সিনেমা ‘আহিস্তা আহিস্তা’র (1981) শ্যুটিং চলছিল। এই ছবির সেটে কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলেন চার্লস। কারণ, তিনি ভারতীয় সিনেমার শুটিং দেখতে চেয়েছিলেন। তখনই এই সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রী পদ্মিনী কোলহাপুর, সেটে চার্লসের সঙ্গে দেখা করেন। এবং পদ্মিনী তাঁকে দেখা মাত্রই চুম্বন করে বসেন। এর পরেই, পদ্মিনীকে ব্রিটিশ মিডিয়া ‘প্রিন্স চার্লসকে চুম্বনকারী মহিলা’ হিসাবে উল্লেখ করা শুরু করে।

যদিও ২০১৩ সালে, কোলহাপুরি এই ঘটনার বিষয়ে মুখ খুলেছিলেন। সঙ্গে বলেছিলেন, ‘এটি তাঁর কাছে একটি বিরাট বড় পাওনা’। অভিনেত্রীর কথায়, “তিনি মুম্বাইতে এসেছিলেন এবং আমি জানি না তিনি কী ভেবেছিলেন! তিনি তখন আমাদের সেটে শ্যুটিং দেখতে আসনে। তখন আমরা রাজকমল স্টুডিওতে ‘আহিস্তা আহিস্তা’র শ্যুটিং করছিলাম। আমি তাঁর সঙ্গে দেখা করে কেবল তাঁর গালে চুম্বন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আর তৎকালীন সময়ে সেটাই একটি বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমার মনে আছে, আমি যখন ছুটিতে লন্ডন গিয়েছিলাম এবং এই ব্রিটিশ অভিবাসন কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি কি সেই ব্যক্তি যিনি প্রিন্স চার্লসকে চুম্বন করেছিলেন?’ আমি বিব্রত হয়ে পড়েছিলাম।’ মজার বিষয় হল, আহিস্তা আহিস্তা, পদ্মিনী কোলহাপুরির অভিনীত সেরা চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় পরে। এই ছবির জন্যে তিনি ফিল্মফেয়ারের পুরস্কারও জিতেছিলেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00