Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এক দো তিন’-এ আবার কেমন গানের লাইন! প্রথমে গানটি গাইতে তীব্র আপত্তি জানিয়েছিলেন অলকা

গানটির প্রথম লাইনের পর যখন সেকেন্ড লাইন আসে, তা একেবারে অন্দরে গিয়ে পৌঁছয়। ‘মাই গড, কী গান, কী কথা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের মাইলস্টোন সৃষ্টিকারী ‘এক দো তিন’-গানটি আজও সিনেপ্রেমীদের কাছে নস্টালজিয়া। স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিকের কন্ঠে ‘ডান্সিং ডিভা’ মাধুরী দীক্ষিতের অসাধারণ পারফরম্যান্সে আজও এই গানটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। আজো এই গানটির কোথাও বাজলে না কোমর দুলিয়ে থাকা যায়না। কিংবদন্তি সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে কন্ঠ মিলিয়েছিলেন অলকা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে ছবিতে লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। তেজাব ছবির “এক দো তিন চার” গানটি মাধুরী দীক্ষিতের উপর চিত্রিত করা হয়।

অলকা স্মরণ করেন, গানটির শুরুর কথাগুলি একদমই পছন্দ ছিল না অলকার। গানটির রেকর্ডিং-এর সময় অসন্তুষ্ট ছিলেন, তিনি লক্ষ্মীকান্তকে গানটির সম্পাদনার অনুরোধ করলেও লক্ষ্মীকান্ত জী প্রত্যাখ্যান করে দেন। “লক্ষ্মী জি সর্বদা একটি পান চিবিয়ে গানের লিরিক্স তৈরি করতেন। কিন্তু আমার গানের কথাগুলো একেবারেই পছন্দ ছিল না। ‘এক দো তিন’ আবার কি কথা! আমি ভেবেছিলাম সুরকার জুটি আমার সঙ্গে মজা করছেন। এরপর লক্ষী জী আমার কথা না শুনেই গান রচনা করতে লেগে পড়েন। এরপর কিন্তু আমি কিছু বলিনি, আমি তাঁদের ভয় পেয়েছিলাম, তাঁরা যখন আশেপাশে থাকত তখন আমি চুপ করে থাকতাম।”

এরপর অলকা আরও বলেন, “গানটির প্রথম লাইনের পর যখন সেকেন্ড লাইন আসে, তা একেবারে অন্দরে গিয়ে পৌঁছয়। ‘মাই গড, কী গান, কী কথা’। এরপর গানটি যেভাবে এগিয়েছে, ক্লাইম্যাক্স করেছে। তাতে আমি গেয়ে খুব মজা পেয়েছি।” তিনি আরও বলেন যে, লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল গানটি রেকর্ডের সময়ে ৬০ জনের কোরাস চেয়েছিলেন, কিন্তু মেহবুব স্টুডিওতে কোনও জায়গা ছিল না, তাই ট্র্যাকটি রেকর্ড করার সময় তিনি একটি দেয়ালে আটকে পড়ে গিয়েছিলেন।” অলকা ১৯৮০ দশকের গোড়ার দিকে একজন প্লেব্যাক গায়িকা হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। তবে তিনি এখন বেশি সক্রিয় নন, কারণ আজকাল চলচ্চিত্রের জন্য তৈরি করা গানগুলির প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি একবার জানিয়েছিলেন, এখন আধুনিক গানের কোনও আত্মা নেই, এবং তাই তিনি এখন আর কাজ করার প্রয়োজন বোধ করেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00