Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সে কি কাণ্ড! জয়া প্রদাকে ধর্ষণ, কষিয়ে চড় খেলেন দালিপ তাহিল, তারপর….

“আসলে আমি কখনই জয়া প্রদা জির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করিনি। আসলে আমি তা করতে আগ্রহী থাকলেও সুযোগ পাইনি। এমন দৃশ্য কখনও ঘটেনি।”

Share:

নিজস্ব প্রতিনিধি: সবসময় চোখের সামনে যা দেখা যায়, তা সত্যিই নাও হতে পারে। সিনেমার ক্ষেত্রে আমরা যা দেখি সবটাই স্ক্রিপ্টেড, অনস্ক্রীন। কিন্তু এই অনস্ক্রীনের এক একটা দৃশ্য ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে তারকাদের যে কত কিছু করতে হয়, তা বলাই বাহুল্য! মাথার ঘাম রীতিমতো পায়ে ফেলতে হয় দিনের পর দিন।  আসলে বিনোদন ক্ষেত্র বড়ই আজব। এখানে অভিনয়ের জন্যে কি কি না করতে হয়, প্রয়োজনে ২০ বয়সী অভিনেত্রী দেরও বিধবা মায়ের চরিত্রে অভিনয় করতে হয়, আবার ভালো অভিনেতাদের নেগেটিভ চরিত্রে অভিনয় করতে হয়, আবার ধর্ষণের মতো দৃশ্যেও অভিনয় করতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যেই পর্দায় অন্তরঙ্গ সিকোয়েন্স শুট করার একাধিক তথ্য ভিত্তিক প্রতিবেদন ভেসে ওঠে। সম্প্রতি, এমনই একটি বিস্ফোরক তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে বলিউডের জনপ্রিয় ক্লাসিক সিনেমা ‘আখরি রাস্তা’ ছবিতে অভিনেত্রী জয়া প্রধার সঙ্গে একটি অন্তরঙ্গ সিকোয়েন্সের শুটিং করার সময় অভিনেতা দালিপ তাহিল একেবারে ওভারবোর্ডে চলে যান।

অভিনেত্রী তখন অভিনেতাকে রুখতে তাহিলকে তৎক্ষণাৎ থাপ্পড় মেরে দেন। কারণ জয়া প্রধা সেই দৃশ্যে অস্বস্তিবোধ করেছিলেন। তবে এটা নাকি নিছকই গুজব, আদতে এমনটা কিছুই হয়নি। সম্প্রতি দালিপ তাহিল গুজবে প্রতিক্রিয়া করে জানান, সম্প্রতি তিনি ফোনে এই ধরনের তথ্য দেখতে পেয়েছেন। বলিউড হাঙ্গামার সঙ্গে কথা বলার সময়, অভিনেতা বলেন, “আমি অনেক সময় পড়েছি যে আমি জয়া প্রদার সঙ্গে একটি ধর্ষণের দৃশ্য করছিলাম, তখন আমি ওভারবোর্ড হয়ে যাই, এবং তারপর জয়া আমাকে চড় মারে।” অভিনেতা আরও যোগ করেন যে, “আসলে আমি কখনই জয়া প্রদা জির সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করিনি। আসলে আমি তা করতে আগ্রহী থাকলেও সুযোগ পাইনি। এমন দৃশ্য কখনও ঘটেনি।”

দালিপ তাহিলকে শেষ দেখা গিয়েছিল HIIT: The First Case ওয়েবসিরিজে, যেটিতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং সানিয়া মালহোত্রা। অভিনেতা কয়েক দশক ধরে চলচ্চিত্র শিল্পে কাজ করছেন এবং বাজিগর, কেয়ামত সে কেয়ামত তক, কাহো না পেয়ার হ্যায়, রক অন!!, রা.ওয়ান এবং ভাগ মিলখা ভাগ সহ প্রায় ১০০ টিরও বেশি চলচ্চিত্র উপহার দিয়েছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00