Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে’, রাজ-শিল্পার ১৪ বছরের বিবাহিত জীবন ইতি নাকি?

জল্পনা তৈরি হয়েছে, তবে কী শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য ভাঙন ধরল। তবে এই প্রশ্নের উত্তরে দুজনেই মুখে কুলুপ এটেঁছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে বাম্পার ফাটায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বর্তমানে তিনি সকলের কাছে মাস্ক ম্যান হিসেবেই পরিচিত। কিন্তু সম্প্রতি মাস্ক ছাড়াই তাঁর দেখা মিলছে। দিন দুয়েক আগেই রাজ কুন্দ্রার বায়োপিকের ট্রেলার রিলিজ করেছে। যেখানে অভিনেতার জেলে যাওয়ার বন্দি দশা দেখানো হবে। ২০২১ সালের জুলাই মাসে রীতিমতো ঝড় বয়ে যায় রাজ কুন্দ্রার জীবনের উপর দিয়ে।

পর্ণোগ্রাফি কাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন রাজ। প্রায় ৩ মাস হাজতবাস হয় তাঁর। রাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উঠতি মডেলদেরকে জোর করে পর্ণফিল্মের শুটিং করাতেন। এমনকী তাঁর বাংলোতে অভিযান চালিয়েও ৭০ টি মতো সিডি উদ্ধার হয়। তখন অভিনেত্রী শিল্পা শেট্টিকেও অনেক ঝক্কি পোহাতে হলেও তাঁদের মধ্যে সম্পর্ক এখন ঠিকঠাক। অন্যদিকে স্বামীর ছবির ট্রেলারও কিছুদিন আগেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি রাজ কুন্দ্রার ছবির প্রমোশনের ইভেন্টে একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে, শিল্পার সঙ্গে নাকি তাঁর আর সম্পর্ক নেই। শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়তে চলছে! রাজের বায়োপিক মুক্তি পাচ্ছে নভেম্বর মাসে। কিন্তু তার আগে আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে সাঙ্কেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। রাজ লিখলেন, ‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’’ এরপরেই প্রশ্ন উঠেছে যে, কার সঙ্গে বিচ্ছেদ হওয়ার কথা জানিয়েছেন শিল্পার স্বামী?

জল্পনা তৈরি হয়েছে, তবে কী শিল্পা এবং রাজের ১৪ বছরের দাম্পত্য ভাঙন ধরল। তবে এই প্রশ্নের উত্তরে দুজনেই মুখে কুলুপ এটেঁছেন। রাজের আসন্ন ছবির নাম ‘ইউটি৬৯’। গল্পে রাজ হাজতবাস করা এক জন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন। 

নীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে তলব ইডির

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00