Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা-মায়ের সঙ্গে প্রথম পুজো কাটাতে পারছেন না বিদ্যা সিনহা মিম, কিন্তু কেন?

তবে এবার বাবা-মাকে ছাড়াই পূজার ছুটি কাটাবেন। কারণ এ বছর স্বামী সনি পোদ্দারের পরিবারের সঙ্গে শ্বশুবাড়িতে পূজা উদযাপন করছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দুদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তবে দুর্গাপুজো কলকাতার প্রাণ। গত বছরেই গোটা বিশ্বের কাছে হেরিটেজ তকমা অর্জন করেছে কলকাতার দুর্গা পুজো। তবে শুধু কলকাতা বললে ভুল হবে, এই সময়ে গোটা বাংলা রাজ্য সেজে ওঠে উৎসবের মরসুমে। এছাড়াও পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে সবাই মেতে ওঠেন দুর্গাপুজোর আদলে। যাই হোক, হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ এই দিনগুলোতে পরিবার-পরিজনদের নিয়ে আনন্দে কাটান। মাত্র ৪ টে দিনের জন্যে মর্ত্যে আসেন দুর্গা মা।

তাই কোনও কাজ কম্ম নয়। এদিন শুধু সবার সঙ্গে ঘুরতে যাওয়া আর খাওয়া-দাওয়া। সাধারণ মানুষ তো বটেই, এ সময় শোবিজ তারকাও সবরকম শুটিং বন্ধ করে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। তেমনি ঢাকা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারাও এ সময় দুর্গা পুজো উদযাপন করেন। সেখানে ঈদের মতো তেমন বড় উৎসব না হলেও কিছু কিছু জায়গায় ভালই পুজো হয়। ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে পূজা উদযাপন করে এসেছেন। তবে এবার বাবা-মাকে ছাড়াই পূজার ছুটি কাটাবেন। কারণ এ বছর স্বামী সনি পোদ্দারের পরিবারের সঙ্গে শ্বশুবাড়িতে পূজা উদযাপন করছেন তিনি।

এই প্রসঙ্গে ঢাকার একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি। কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সে জন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা। ছোটবেলার পূজার আনন্দ অনেক মজার ছিল। জীবনে একবারই আসে এমন আনন্দ। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষ সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সে জন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00