Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের সেরা করদাতার তালিকায় শীর্ষে বিদ্যা সিনহা মিম

অভিনয়ের পাশাপাশি একজন দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করলেন বাংলাদেশের নামজাদা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পাশাপাশি একজন দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করলেন বাংলাদেশের নামজাদা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশের সেরা করদাতার খেতাব ফের নিজের নামে করে নিলেন বাংলাদেশের একমাত্র হিন্দু নায়িকা। ঢাকাই ছবিতে নিজের সেরাটা বারবার দিয়েই থাকেন বিদ্যা। কিন্তু একজন নাগরিক হিসেবে তাঁর একটা দায়িত্ব রয়েছে সেটাও ভোলেননি বিদ্যা। টানা দু’বছর বাংলাদেশের সেরা করদাতার তালিকায় শীর্ষে রয়েছেন বিদ্যা।

বুধবার বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২১ অর্থবছরের সেরা করদাতাদের নামের তালিকা প্রকাশ করেছে। সেখানে অভিনেত্রী শিল্পী হিসেবে সেরা করদাতার তালিকায় প্রথমে রয়েছেন বিদ্যা সিনহা মিম। সেই কারণেই ট্যাক্স কার্ড ও বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বিদ্যা সিনহা। গত ১৭ তারিখ এই তালিকা প্রকাশ করা হয়। বুধবার অর্থাৎ ২৪ নভেম্বর সেই পুরষ্কার প্রদান করা হয় রাজধানীর অফিসার্স ক্লাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন অর্থমন্ত্রী আহম মু্স্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহম্মদ রহমাতুল মুনিম। স্বাভাবিক ভাবেই পরপর দু’বছর এই খেতাব পেয়ে উচ্ছ্বসিত বিদ্যা। নিজেই সোশ্যাল মিডিয়াতে সেই কথা লিখেছেন।

বিদ্যা সিনহা মিম ছাড়াও এবছরে বাংলাদেশের সরকার মোট ১৪১ জনকে এই বিশেষ খেতাব তুলে দিয়েছে। যাদের মধ্যে রয়েছেন, সুবর্ণা মু্স্তফা, বাবুল আহমেদ, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল। এনারা সকলেই বিনোদন জগতের মানুষ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00