Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথম দিনেই বক্স অফিসে কঠোর প্রতিযোগীতার সম্মুখীন বরুণ ধাওয়ান অভিনীত ভেদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শুক্রবারই মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান (Varun Dhawan) অভিনীত ছবি “ভেদিয়া” (Bhediya)। এবং প্রথম দিনেই বক্স অফিসে কঠোর প্রতিযোগীতার সম্মুখীন হল এই ছবি। প্রতিপক্ষ্ অজয় দেবগণ (Ajay Devgan) অভিনীত “দৃশ্যম ২”(Drishyam-2) । ফল সরূপ প্রথম দিনের শেষে বিশেষজ্ঞদের ভবিষ্যৎবানীকে মিথ্যে প্রমানিত করল “ভেদিয়া”। ছবিটি মুক্তির আগেই বিশেষজ্ঞরা ভবিষ্যৎবানী করেছিলেন যে বক্স অফিসে “দৃশ্যম ২”এর সাফল্য “ভেদিয়া”র উপর কোন প্রভাব ফেলবে না। কিন্তু ছবিটি মুক্তির পর দেখা গিয়েছে প্রথম দিন “ভেদিয়া”র বক্সঅফিসে আয় হয়েছে ৭.৪৮ কোটি টাকা। অন্যদিকে মুক্তির ১ সপ্তাহ পরেও অষ্টম দিনে অজয় দেবগণ অভিনীত “দৃশ্যম ২” বক্স অফিসে আয় করেছে ৭.৮৭ কোটি টাকা।

উল্লেখ্য “ভেদিয়া” ছবিটি একটি হরর-কমেডি ছবি। এই ছবিতে বরুণ ধাওয়ানের পাশপাশি অভিনয় করেছেন কৃতি স্যানন। ছবিটি পরিচালনা করেছেন অমর কৌশিক। এবং প্রযোজনা করেছেন ম্যাডক ফিল্মস এবং জিও স্টুডিও। জানা গিয়েছে প্রথম দিন ছবিটি বক্সঅফিসে ততটা সাফল্য না পেলেও সমালোচকদের কাছ থেকে ছবিটি প্রথম দিন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এমনকি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবারের থেকে শনিবার এই ছবির টিকিট বিক্রির হার বেড়েছে। এমনকী শনিবার সকালে অ্যাডভান্স বুকিং-এর পরিমাণ শুক্রবারের চেয়ে ৪৫% বেশি। তাই সপ্তাহ শেষের শনি ও রবিবার ছবিটি ভালো ব্যাবসা করবে বলেই আশা করছেন ছবির নির্মাতারা।

“ভেদিয়া” ছবিতে একজন নেকড়ে মানুষের চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, এবং কৃতি শ্যানন একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটিতে অভিষেক ব্যানার্জী এবং পালিন কাবাকও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00