Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আচমকাই স্বামীহারা ঊষা উত্থুপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিনোদন জগতে দুঃসংবাদ। প্রয়াত হয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী জানি চাকো । তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  জানা গিয়েছে, সোমবার সকাল থেকে সুস্থ ছিলেন তিনি। তাঁরা  একসঙ্গে বসে চা খেয়েছিলেন এবং টিভি দেখেন। এরপরেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন জানি চাকো। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। হৃদরোগে আক্রান্ত হয়ে  মৃত্যু হয় জানি চাকোর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

বর্তমানে  চাকোর দেহ হাসপাতাল থেকে নিয়ে এসে পিস ওয়র্ল্ডে রাখা হয়েছে।  কারণ তাঁর পরিবারের  সদস্যরা  থাকেন দক্ষিণ ভারতে। মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন তাঁরা। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে স্বামীর অকাল প্রয়াণের পর স্বাভাবিকভাবেই এখন কথা বলার অবস্থায় নেই সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। তাঁর সঙ্গে সবসময়ে রয়েছেন ছেলে সানি। বর্তমানে  তাঁরা একসঙ্গে বালিগঞ্জ প্লেসের বাড়িতে রয়েছেন।

উল্লেখ্য, প্রথম স্বামী রামু থাকাকালীন সময় ঊষা উত্থুপের সঙ্গে প্রথম আলাপ হয় জানি চাকোর । কলকাতায় তাদের প্রথম দেখা। রামুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর জানি চাকোর সঙ্গে গড়ে ওঠে নয়া সম্পর্ক। এদিন  আকর্ষিক প্রয়াণে ৫০ বছরের  বন্ধন ছিন্ন হল ঊষা-  জানি চাকোর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00