Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাড়ী পরিয়ে ধর্ষণ করতেন কাকা, গায়ে মোম ঢেলে দিতেন! স্মৃতি টানলেন রোহিত ভর্মা

তিনি মুম্বাইতে পতিতা হিসেবেও কাজ করেছিলেন। যখন তাঁকে মেয়েদের পোশাক পরতে হত। যে ইতিহাস তিনি আজও ভুলতে পারেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিগ বস ৩’ খ্যাত রোহিত ভর্মাকে মোটামুটি সবাই চেনেন। যিনি একজন জনপ্রিয় ডিজাইনার হিসেবেও পরিচিত। সম্প্রতি, তিনি প্রকাশ্যে আনলেন তাঁর অন্ধকারময় দিনগুলির কথা। জানালেন, মাত্র আট বছর বয়সে তাঁর কাকার দ্বারা তিনি যৌন নির্যাতিত হয়েছিলেন। পাশাপাশি তিনি আরও জানালেন,তিনি একটি চিরাচরিত পরিবার থেকে এসেছেন। প্রাচীনপন্থী তাঁর পরিবার। শৈশবে তাঁর কাকা তাঁকে শাড়ী পরিয়ে যৌন নির্যাতন করতেন। সঙ্গে তাঁর শরীরে গরম মোমও ঢেলে দিতেন। পাশাপাশি রোহিত আরও জানালেন যে, তিনি নাকি টাকার প্রয়োজনে যৌনবৃত্তিও করে ছিলেন।

সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে রোহিত জানান, মাত্র আট বছর বয়সে তাঁর নিজের কাকার কাছে একাধিকবার ধর্ষিতা হয়েছেন। আরও অনেক অত্যাচার সহ্য করেছি, প্রায় তিন থেকে চার বছর ধরে। ভয়ে বাবা-মাকে কিছু বলতেন পারেন নি তিনি। রোহিত আরও বলেন, ‘‘মুম্বইতে যাওয়ার পর আমার টাকার দরকার ছিল। তখন মেয়েদের পোশাক পরে আমি তাজ হোটেলের বাইরে হাঁটতাম। খদ্দেরও পেতাম। সেই টাকা দিয়ে ডিজাইনার পোশাক কিনতাম। কিন্তু এ সবের জন্য এখন আমার কোনও আফসোস নেই। সবটাই আমি নিজের ইচ্ছেতে করেছি।’’

এছাড়াও এদিন তিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও মুখ খোলেন। জানান, বলিউডের এক অভিনেতার সঙ্গে বেশ কিছুদিন ধরেই তাঁর লিভ-ইন সম্পর্ক ছিল। আচমকাই সেই অভিনেতা তাঁদের সম্পর্ক ভেঙে দেন। কারণ তিনি উভকামী ছিলেন। এছাড়াও তাঁর কথায় উঠে আসে, তিনি মুম্বাইতে পতিতা হিসেবেও কাজ করেছিলেন। যখন তাঁকে মেয়েদের পোশাক পরতে হত। যে ইতিহাস তিনি আজও ভুলতে পারেন না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00