Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপি লিস্টে কত নম্বরে থাকলো পছন্দের সিরিয়াল, দেখে নিন এক ঝলক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ টিআরপি রেটিং (TRP chart) নিয়ে ভাবাটা অভিনেতা অভিনেত্রীদের কাজ নয়। এমনটাই মনে করেন টেলিপাড়ার (Tellywood) অভিনেতা অভিনেত্রীরা। কিন্তু তবু বৃহস্পতিবার হলেই টিআরপি তালিকায় এক ঝলক চোখ বুলিয়ে নেন কম বেশি সকলেই। কারণ সিনেমা যেমন ব্লকবাস্টার হলো কিনা তার ওপর নির্ভর করে ছবিটির ভবিষ্যৎ। তেমনি সপ্তাহান্তে এই টিআরপি লিস্টে কোন সিরিয়াল কত নম্বরে থাকলো তার ওপরে নির্ভর করে থাকে সিরিয়ালের ভবিষ্যৎ। এই সপ্তাহে টিআরপি লিস্ট বলছে পর পর দুবার বঙ্গ সেরা হয়ে নিজেদের পায়ের তলার মাটি আরও একটু শক্ত করে নিল জি বাংলার ধারাবাহিক গৌরী এলো। অন্যদিকে এইবারও সেরা পাচে জায়গা পেল না মিঠাই।

এই সপ্তাহে ৭.৮ নম্বর পেয়ে টিআরপি তালিকায় সেরা হয়েছে ‘গৌরী এল’। ৭.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘ধুলোকণা’ আর ৭.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গাঁটছড়া’। তবে আগের সপ্তাহে জগদ্ধাত্রী ভালো ফল করলেও এই সপ্তাহে কিছুটা পিছিয়ে গিয়েছে। এই সপ্তাহে ৭.২ পেয়ে চতুর্থ স্থান পেয়েছে জগদ্ধাত্রী। পঞ্চম স্থানে রয়েছে আলতা ফড়িং।

অন্যদিকে নন ফিকশনে বরাবরেই মতো এবারেও ৫.৭  পেয়ে সেরা হয়েছে দিদি নম্বর ওয়ান। এই সপ্তাহে বেড়েছে সারেগামাপ-র টিআরপিও ৪.১ থেকে বেড়ে এবার ৫ পেয়েছে গানের এই রিয়্যালিটি শো। অভিনেত্রী সৃজলা গুহ আসায় এই সপ্তাহে টিআরপি বেড়েছে ডান্স ডান্স জুনিয়রও। অন্যদিকে নন ফিকশন শোয়ের মধ্যে টিআরপি তালিকায় সবচেয়ে পিছিয়ে আছে রান্নাঘর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00