Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুঁদে অফিসারের বেশে কেমন লাগছে তনুশ্রীকে? সামনে এলো ‘রাবণ’-এ তাঁর ফার্স্টলুক

দুঁদে পুলিশ অফিসার তনুশ্রী, কোমর থেকে বার করছেন রিভলভার। প্রকাশ্যে এলো 'রাবণ'-এ তনুশ্রী চক্রবর্তীর লুক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জোরকদমে চলছে জিতের আগামি ছবি ‘রাবণ’-র শুটিং। জিতের পর এবার প্রকাশ্যে এলো ছবির অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর লুক। শনিবার নিজের ইন্সটা হ্যান্ডেলে তনুশ্রী শেয়ার করলেন এছবিতে তাঁর লুক। এক পদাধীকারি মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই পোষ্টের ক্যাপশনে তনুশ্রী লিখেছেন ‘সরাসরি রাবণের শুটিং ফ্লোর থেকে’। সঙ্গে লিখেছেন ‘এসিপি জাহান’। অর্থাৎ বোঝা যাচ্ছে এই ছবিতে তিনি কোন ভূমিকায় অভিনয় করছেন। তাঁর শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে পর্দায় কতটা  দুঁদে পুলিশ অফিসার তনুশ্রী। কোমর থেকে বার করছেন রিভলভার। সঙ্গে রয়েছেন ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা বিশ্বনাথ বসু। দ্বিতীয় হুগলী সেতুতে তোলা ছবিটি পরিস্ফুট করছেন শুটিং স্পটও। ছবিতে তাঁরা ছাড়াও রয়েছেন এক নতুন মুখ লহমা ভট্টাচার্য।

View this post on Instagram

A post shared by Tnusree C (@tonushree_10)

এর আগেই প্রকাশ্যে এসেছিল নব্য পরিচালক এম এন রাজের ‘রাবণ’ ছবিতে জিতের লুক। তা প্রকাশ্যে আসার পর রীতিমত চমকে গিয়েছিলেন দর্শক। কারণ জিতকে মূলত তাঁর অনুরাগীরা নায়কের চরিত্রে দেখতেই অভ্যস্ত। কিন্তু এই ছবির লুক বলছে এই ছবিতে জিত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন। কিন্তু তিনি যদি রাবণ হন তাহলে সীতা কে? সেনেপ্রেমীদের মনে এই নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছিল। অন্যদিকে জানা গিয়েছিল এই ছবিতেই প্রথমবার জুটি বাধতে চলেছেন জিত ও তনুশ্রী। সেখান থেকে বেড়েছিল আরও খানিক জল্পনা। প্রশ্ন উঠছিল জিত যদি রাবণ হন তাহলে সীতা কে? সে চরিত্রে কি তাহলে তনুশ্রীই থাকছেন? এবার তনুশ্রীর লুক প্রকাশ্যে আসার পর বোঝা যাচ্ছে তথাকথিত সীতার চরিত্রে না বরং এক কঠিন চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00